বসিরহাট মহকুমা সিডিপিওর অফিস ঘেরাও আইসিডিএস কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: পোষণ ট্রেকার অ্যাপের মাধ্যমে খবর জানতে হলে আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন কিনে দিতে হবে। আইসিডিএস সেন্টারগুলো পরিকাঠামোর অভাব ।অস্বাস্থ্যকর পরিবেশ। গণস্বাক্ষর করে অফিসের সামনে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শনিবার।উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহকুমার কয়েক হাজার আইসিডিএস কর্মী রয়েছে। ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু আইসিডিএস সেন্টারগুলো বেহাল ভগ্ন দশা কখনো খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে ।কখনো আবার ত্রিফলটা নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নাজিয়াল হচ্ছে আর সেই ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

এবার উপযুক্ত পরিকাঠামো সুস্থ পরিবেশে সঠিক সরকারি রুল মেনে আইসিডিএস সেন্টার চালানোর দাবিতে বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভার(Bashirhat Municipality) ৮ নম্বর ওয়ার্ডের সাইপালা এস এন মজুমদার রোডে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস  করল আইসিডিএস এর কর্মীরা । দাবি  যে ড্রেস পরছে সেই ড্রেসটা আমাদের টাকায় করতে হয় সরকার দেয় না আমাদের। কেন্দ্রীয় সরকার পেনশন গ্রাজুইটি আমাদের নেই জীবনে ঝুঁকি নিয়ে কাজ করি, পাশাপাশি যেখানে ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন সেখানে আমরা হাজার থেকে ২০০০ টাকা ২,৫০০হাজার বেতন পাই । মহিলা আইসিডিএস কর্মীদের জন্য কোন টয়লেট(Toilet) নেই, বসার জায়গা নেই। রান্না করার জায়গাটুকু নেই এই কঠিন দূরবস্থার মধ্য দিয়ে ছোট ছোট শিশুদের শিক্ষার আলোয় পৌঁছাতে আমরা অঙ্গীকারবদ্ধ ।

তারপরেও আমরা বঞ্চিত । আমাদের জন্য বিডিও(BDO) ও সুপারভাইজার এমনকি গাড়ির ড্রাইভাররা পর্যন্ত সরকারি নির্ধারিত বেতন পাচ্ছেন আমরা যেভাবে পরিশ্রম করে চলছি তাতে আমাদের দিকে কেন্দ্র সরকারের কোন নজর নেই। সর্বশিক্ষা অভিযানের যে অর্থ আসছে সেই অর্থ দিয়ে কোনো রকম ভাবে বাচ্চাদের খাওয়ার যোগাতে পারছি না। যে পরিমাণ গ্যাসের দাম বেড়েছে তাতে বাচ্চাদের রান্না করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। জিনিসপত্রের দাম নির্ধারিত করতে হবে । শিশুদের খাবারের টাকা দু মাস তিন মাস অন্তর দিলে হবে না । প্রতি মাসে পেমেন্ট করতে হবে। এই নিয়ে একাধিক দাবিতে ডেপুটেশন দেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ বাহিনী। তারপর বিক্ষোভকারী আইসিডিএস কর্মীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন পুলিশ প্রশাসনের কর্তারা।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি