সমাজবিরোধীদের অবৈধ কাজের প্রতিবাদ করায় তৃণমূলের সংখ্যালঘু নেতাকে প্রকাশ্যে খুনের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: সমাজবিরোধীদের অবৈধ কাজের প্রতিবাদ করায় তৃণমূলের সংখ্যালঘু নেতাকে প্রকাশ্যে খুনের হুমকি দুষ্কৃতীদের। বসিরহাট দক্ষিণ বিধানসভার(Dakhin Bashirhat Assembly) বসিরহাট ১৯নং ওয়ার্ডের ন‍্যাওড়া দিঘীর পাড় এলাকার ঘটনা। ১৯নং ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের উত্তর ২৪ পরগণা জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি ইলিয়াস আলী সরদার (Iliyas Ali Sardar)বেশ কিছুদিন ধরে এলাকায় সমাজ বিরোধীদের কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ইলিয়াস সরদারের ভাই ইউনুস আলী সরদার ওই দিঘীর পাড় এলাকায় একটি দোকানে বসে ছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী এসে ইলিয়াস সরদারকে খুঁজতে থাকে এবং তার ভাইয়ের সামনে ওই তৃণমূল নেতাকে নাগাড়ে খুনের হুমকি দিতে থাকে।

স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ ইলিয়াস আলী সরদারকে ফোনের মাধ্যমে বিষয়টি জানালে তিনি বসিরহাট থানার পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে যায়। যদিও ততক্ষণে ওই সমস্ত দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ৪ দুষ্কৃতির বিরুদ্ধে বসিরহাট থানায়(Bashirhat P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন ওই সংখ্যালঘু নেতা। বিষয়টি নিয়ে ইলিয়াস আলী সরদার বলেন, “বেশ কিছুদিন ধরে আমি এলাকার কিছু সমাজবিরোধী লোকের অবৈধ কাজের প্রতিবাদ করে আসছিলাম।

সেই অবৈধ কার্যকলাপের বিষয় লিখিতভাবে আমি বিভিন্ন দপ্তরেও জানাই। তাই এই সমস্ত দুষ্কৃতীরা আমাকে পছন্দ করছিল না। সেদিন আমার ভাইয়ের সামনে আমাকে একপ্রকার প্রাণের মারার হুমকি দেয় তারা। পাশাপাশি তারা ওই দোকানে প্যাকেটে করে সকেট বোমা নিয়ে যায়। বিষয়টি নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছি আমি। চাইবো প্রশাসন দ্রুত একটা বিহিত করুক। নয়তো আগামী দিনে এই দুষ্কৃতীদের দৌরাত্ম আরও বেড়ে যাবে।”

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের