জঞ্জালের ডাস্টবিনে ৩ ভরি সোনার গয়না ভুল করে ফেলে দিলেন গৃহবধূ ,তারপর..

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: কঠিন ও বর্জ্য পদার্থর মধ্যে নির্মল বন্ধুর ডাস্টবিনে ভুল করে কয়েক ভরি সোনা ফেলে দেন এক গৃহবধূ ।নির্মল বন্ধু ফিরিয়ে দিলেন সেই সোনার গয়না গৃহবধূকে। সততার মানবিক মুখ ফুটে উঠল। পুরসভার নির্মল বন্ধু ফিরিয়ে দিলেন কয়েক লক্ষ টাকার সোনার গয়না।কয়েকদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে বাড়ি গিয়েছিলেন ওই গৃহবধূ। সেখান থেকে ফিরে একটি ব্যাগে গয়নাগুলো রেখেছিলেন। বাড়িতে ময়লা নিতে এলে অন্যান্য ময়লার সঙ্গে অসাবধানতায় সেই কয়েক লক্ষ টাকার সোনার গয়না ব্যাগ সমেত ফেলে দিয়েছিলেন ময়লার ডাস্টবিনে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার(Bashirhat Municipality) ১৮, নম্বর ওয়ার্ডের তাপসী বিশ্বাসের বাড়িতে শনিবার সকালে পুর কর্মী দাউদ শেখ ডাস্টবিনের নোংরা আনতে যান।সেই সময় ওই গৃহবধূ ভুল করে নোংরার সঙ্গে লক্ষাধিক টাকার সোনার গয়না ফেলে দেন।

তারপর সেগুলো বসিরহাট ময়লাখোলার মাতৃসদন বজ্র পদার্থ প্রসেসিং সেন্টারে নিয়ে গেলে ডাস্টবিন খুলতে দেখা যায় প্রায় ৩, ভরি সোনা অলংকার ।এই নিয়ে খোঁজাখুঁজি করলে নির্ধারিত সময় যে জায়গায় গিয়েছিলেন ওই পুরকর্মী, তিনি রবিবার সকালবেলায় ওই নির্মল বন্ধু তার নাম পরিচয় জানার চেষ্টা করেন। এরপর তার বাড়িতে খবর দেন ওই গৃহবধূ । তিনি প্রসেসিং সেন্টারে গেলে তার সঠিক পরিচয় পত্র নির্দিষ্টভাবে জানায় এবং তার সোনার গয়না চিহ্নিত হয়। এরপর ওই নির্মল বন্ধু গৃহবধূর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এমনকি পৌরসভার প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন।

এরপর পুর কর্তাদের উদ্যোগে সেই সোনার অলংকার তুলে দেন গৃহবধূ তাপসী বিশ্বাসের হাতে। তাপসী বিশ্বাস(Tapasi Biswas) জানান, এই প্রজন্মে এখনো সততার মানবিক মুখ যে আছে তা আবার প্রমাণ হল ।যেভাবে আমার সোনা গয়না ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, তাতে আমি মনে করেছিলাম হয়তো পাবো না । কিন্তু সেই গয়না আমি পেয়ে খুশি। খুব খুশি এইরকম মানবিক মুখ দেখে। বসিরহাট পুরসভার পক্ষ থেকে ডিউটি রত অবস্থায় সততার দৃষ্টান্ত স্থাপন করার জন্য ওই পুরকর্মীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?