বসিরহাটে পেট্রোল পাম্প সংলগ্ন ড্রেনে জমাট বাঁধা তেলে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: পেট্রোল পাম্প সংলগ্ন ড্রেনে জমা হওয়া তেলে হঠাৎই আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বসিরহাটের মাটিয়া থানার বিবিপুর এলাকায় টাকি রোড (রাজ্য সড়ক ২) পার্শ্বস্ত একটি রাষ্ট্রায়ত্ত্ব পেট্রোল পাম্পে এই ঘটনাটি ঘটে। পেট্রোল পাম্পের(Petrol Pump) পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ড্রেন যেখানে পেট্রোল পাম্পের বর্জ্য পেট্রোল ও ডিজেল জমা হয়। সেই ড্রেনে শনিবার হঠাৎই আগুন ধরে যায়।

আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে থাকে। এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় মাটিয়া থানার পুলিশকে। মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল সরকার দমকলকে সঙ্গে করে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। দমকলের(Firebrigade) একটি ইঞ্জিন ছড়িয়ে পড়তে থাকা আগুন নিয়ন্ত্রণে আনে। কি করে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ড্রেনের(Drain) পাশে দিয়ে হেঁটে যাওয়া কোন পথ চলতি মানুষ হয়তো সিগারেট বা বিড়ি ওই ড্রেনে ফেলেছিলে। তার থেকেই এই আগুন ছড়িয়ে পড়তে পারে। দমকলের আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বড়োসড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে ওই এলাকাটি রক্ষা পায়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান