রেল স্টেশন সংলগ্ন জায়গায় নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: রেল স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়। অভিযুক্তের দোকানে তালা মারলো এলাকাবাসীরা ।রেল স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী প্রৌঢ়। অভিযুক্তের দোকানে তালা মারলো এলাকাবাসীরা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী প্রৌঢ়। বসিরহাট মহকুমার বসিরহাট থানার(Bashirhat P.S.) শিয়ালদহ-হাসনবাদ শাখার নিমদাঁড়িয়া-কোদালিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বছর ৫০ এর আকবর ঢালী প্রতিবেশী ১৩ বছরের অষ্টম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে নিজের দোকানে ডাকে।

ওই সময়ে ঐ প্রৌঢ়ের দোকানে কেউ না থাকার সুবাদে ওই নাবালিকাকে দোকানের পিছনে একটি ফাকা জায়গায় ধর্ষণ করে ওই প্রৌঢ় বলে অভিযোগ। ধর্ষণের পর যাতে ওই নাবালিকা কাউকে ঘটনার কথা না জানায় তার জন্য তাকে হুমকিও দেয়। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। তারপর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। ঘটনার কথা জানতে পেরে ওই নাবালিকা ছাত্রীর মা বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বসিরহাট থানার পুলিশ আকবর ঢালী নামক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পসকো(POSCO) আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।

ঘটনার কথা জানতে পেরে মঙ্গলবার সকালে এলাকাবাসীরা ওই প্রৌঢ়ের দোকানের তালা মেরে দেয়। মঙ্গলবার ওই নাবালিকা ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় বসিরহাট জেলা হাসপাতালে। পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ধৃত আকবর ঢালীকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে বসিরহাট থানা ও হাসনাবাদ জিআরপি(Hasnabad GRP)।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা