আমনাবিক! শিশুকে ডোবায় ফেলে হত্যা, কী পরিণতি নাবালকের

Share:

নিজস্ব প্রতিনিধি : ডোবায় শিশুকে ফেলে খুন করায় এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অভিযুক্ত নাবালক মৃতার সম্পর্কে দাদা। ওই নাবালকের ওপর আগে থেকেই সন্দেহ ছিল পরিবারের। সেই মত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে খুনের কথা স্বীকার করে সে। তারপরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর মনোহরপুর গ্রামের বাসিন্দা ওই বছর ৬-র শিশু। শনিবার  পিসির বাড়ি যাওয়ার নাম করে শিশুটিকে ডেকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত নাবালক। জানা যায়, সম্পর্কে শিশুটির দাদা ওই নাবালক। পিসির বাড়ি যাওয়ার জন্য বের হওয়ার পর থেকেই শিশুটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।বেশি রাত হওয়ার পরেও শিশুটির হদিশ না পেয়ে শিশুটির পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ শিশুটির খোঁজ না পেয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।

অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু করে পুলিশ। নাবালকের সঙ্গেই যেহেতু শেষ দেখা গিয়েছিল, তাই তার ওপরেই সন্দেহ ছিল শিশুটির পরিবারের। পুলিশকে সেই সন্দেহের কথা জানালে নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। সে জানায়, শিশুটিকে খুন করে বাড়ির কাছেই ডোবায় ফেলে দিয়েছে। এরপরেই পুলিশ সেখানে গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জানা গিয়েছে, রবিবার ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার পুণর্নির্মাণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কী কারণে এই খুন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার পিছনের কারণ জানার পাশাপাশি আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

খাটের সঙ্গে বেঁধে মারধর সঙ্গে বৈদ্যুতিক শক, স্ত্রীর নির্মম নির্যাতনের শিকার স্বামী

বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই পদত্যাগ করলেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা, স্টেশনেই যুবককে গণধোলাই

কিয়েভে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ২০

বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছলেন অগ্নিমিত্রা , কিছুক্ষণের মধ্যেই যাবেন মুখ্যমন্ত্রী

বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল

ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, ফের বাড়বে গরম, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

হাতে কম ছুটি? ঘুরে আসুন ছোটনাগপুরের পাহাড়ি স্বর্গ নেতারহাট

বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

Xiaomi 18 Pro Max-এ থাকছে ডুয়াল ২০০MP ক্যামেরা! আর কোন ফিচার থাকবে?