নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্রিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আলিপুরের পূর্বাভাসে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। এই আবহাওয়া পরিস্থিতির জেরে সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও ঝড়বৃষ্টির সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর দুপুরে এই নিম্নচাপ ওড়িশার পুরী থেকে প্রায় ৩১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর থেকে প্রায় ৩১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে এটি ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার