টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’। এই ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টির পর সোমবার টোকিওর নিকটবর্তী জাপানের কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে ভূমিধসে দুজনের মৃত্যু হয়েছে।  এই ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। জারি করা হয়েছে সতর্কতা। বিমান, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে । বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৯ হাজারের বেশি পরিবারের সদস্য।     

জাপানের স্থানীয় সংবাদ মাধ্যমসূত্রে জানা গিয়েছে, কানাগাওয়া প্রদেশের ইয়োকোসুকা শহরে ভূমিধসের জেরে বাড়ির ভেতরে কাদা ঢুকে যাওয়ায় ষাটোর্ধ্ব এক মহিলার মৃত্যু হয়েছে। অন্যদিকে, চিবা প্রিফেকচারের সোদেগাউরায় ভূমিধসের জেরে নেমে আসা কাদা ও ধ্বংসাবশেষ সরানোর সময় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি তাঁর ভারী যন্ত্রপাতিসহ একটি বাঁশঝাড়ে পড়ে মারা গিয়েছেন। পূর্ব জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন (কেএইচবি-টিভি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে টোকিও ও আশপাশের এলাকার ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রবিবার (২০ সেপ্টেম্বর) ও সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ইজু দ্বীপপুঞ্জ এবং জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  এনএইচকে-এর তথ্যমতে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় ইজু দ্বীপপুঞ্জের ওশিমা শহরে ৮৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা শহরটির পুরো সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাতের ২.৪ গুণেরও বেশি এবং রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ। 

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার