দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক! ভালুকের হানায় মৃত্যু কিশোরের, স্থানীয়দের হাতে মৃত্যু বন্যপ্রাণের

নিজস্ব প্রতিনিধি: মালবাজারে কিশোর খুনের হত্যায় বেঘোরে প্রাণ গেল ভালুকের। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে এলাকায় প্রবেশ করায় সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়। তখনই মালবাজারের মহকুমার মেটেলি চাবাগানে একটি ভালুক চলে আসে। সেখানেই এক কিশোরকে হত্যা করে ফেলে বন্যপ্রাণটি। আর সেই ঘটনায় উন্মত্ত হয় আমজনতা। কিশোরকে হত্যা করার জন্য পিটিয়ে মেরে দেওয়া হয় ভালুক টিকে।

জানা গিয়েছে, মালবাজার মহকুমার মেটেলি চাবাগানে একটি ভালুক চলে আসে। এলাকায় খবর রটতেই ভিড় করেন সাধারণ মানুষ। এলাকায় ভালুককে দেখতে ছুটে যান সাধারন গ্রামবাসী। তখনই মানুষের ভিড় দেখে ভয় পেয়ে পাল্টা আক্রমণ করে ভালুকটা, যার ফলে মারা যায় এক কিশোর। মৃতের নাম দীপেশ খালকো, বয়স ২১ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে যান খুনিয়া রেঞ্জ-সহ বন দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মৃতদেহটি। ভালুকটি ঝোপে লুকিয়ে থাকার কারণে মৃতদেহ উদ্ধারে অসুবিধার মুখে পড়েন বন দফতরের আধিকারিকরা। তারপরেই ভালুকটিকে পিটিয়ে মেরে দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে তীব্র সমালোচনা করেছেন বন বিশেষজ্ঞরা। গোটা দোষটাই পুলিশের ঘাড়েই চাপিয়েছেন একাধিক বন্যপ্রাণ প্রেমী মানুষেরা। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উন্মত্ত জনতা পিটিয়ে মেরে দেয় ভালুকটিকে।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ