বাংলার মনীষীদের নাম উচ্চারণে ‘‌গৃহশিক্ষক’‌ নিয়োগ করছে বঙ্গ–বিজেপি, পাঠ দেবে কেন্দ্রীয় নেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। বিজেপির কেন্দ্রীয় নেতা–মন্ত্রীরা বাংলার মনীষীদের নাম উচ্চারণে একের পর এক বিভ্রাট ঘটিয়ে ফেলেছে। তার ফলে তাঁদের বিশ্বাস করেন না বাংলার মানুষজন। যাঁরা এই বাংলার মনীষীদের সঠিক মর্যাদা দিতে পারেন না তাঁরা মানুষের মর্যাদা কেমন করে দেবেন!‌ এই কথাই বলে থাকে বাংলার মানুষজন। তবে বঙ্গ–বিজেপির কয়েকজন নেতার মন্তব্যে বিতর্ক কিছু কম হয়নি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে এই ধরণের বিপত্তি এড়াতে কেন্দ্রীয় নেতাদের জন্য বঙ্গ–বিজেপি নিয়োগ করছে ‘গৃহশিক্ষক’। যা অত্যন্ত চর্চিত বিষয়।

এদিকে ভরা সংসদে খোদ প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘‌বঙ্কিমদা’‌। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এমন সম্বোধন রাজনীতির আঙিনায় ঢি–ঢি ফেলে দিয়েছিল। মাস্টারদা সূর্য সেনকে শুধুই ‘মাস্টার’ বলা হয়েছিল। বিপ্লবী পুলিনবিহারী দাসকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে ‘পুলিনবিকাশ দাস’। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সাহিত্যসম্রাটের নাম বলেছিলেন, ‘বঙ্কিমদাস চ্যাটার্জি’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেককে পিছিয়ে ফেলে দিয়ে বিশ্বকবির নাম উচ্চারণ করেছিলেন, ‘রবীন্দ্রনাথ সানিয়াল’। তাও আবার কলকাতায় এসে সাংবাদিক বৈঠকে।

অন্যদিকে এই সমস্ত কথা বলে হাসির খোরাকের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন বিজেপির কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা। এই পরিস্থিতি কাটাতে কেন্দ্রীয় নেতাদের জন্য বঙ্গ–বিজেপি নিয়োগ করছে ‘গৃহশিক্ষক’ বলে সূত্রের খবর। এমনকী সুভাষচন্দ্র বসুকে নির্দ্ধিধায় ‘নেতাজি সুভাষ প্যালেস’ বলেছেন দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। যাতে আর নাম উচ্চারণ করতে হোঁচট খেতে না হয় তার জন্য রাজ্যের দুই নেতা রীতিমতো ‘হোমটাস্ক’ দিয়ে দিল্লির বক্তাদের মনীষীদের নাম উচ্চারণ শেখাবেন। কোন জেলায় কোন মনীষীর জন্ম, কোন জেলা কী জন্য বিখ্যাত— তার তালিকাও তাঁরা পাঠাচ্ছেন রাজধানীতে।

এছাড়া এই বিধানসভা নির্বাচনে প্রচার করতে কেন্দ্রীয় নেতারা বারবার আসবেন। সেই তালিকায় আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে তাবড় কেন্দ্রীয় নেতারা। অন্যান্য বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরাও আসতে পারেন বলে সূত্রের খবর। তাই প্রকাশ্য জনসভায় যাতে তাঁরা হাসির খোরাক না হন তাই এই পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য তো মোহন বাগান–ইস্ট বেঙ্গলকে ‘মোহন বেগুন–ইস্ট বেগুন’ ডেকে ব্যাপক ট্রোলড হয়েছিলেন। যাতে সঠিক উচ্চারণ করতে পারেন, কোন জেলায় কোন মন্দির রয়েছে সেটাও ওই দুই ‘গৃহশিক্ষক’ নেতাকে পাঠাতে বলা হয়েছে। এই বিষয়ে বিজেপি নেতা রাজু পাত্র বলেন, ‘দল নানা সময়ে নানা তথ্য সংগ্রহ করে। এটা নতুন কিছু নয়।’‌

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির