ভিন রাজ্যে আলু রপ্তানিতে রইল না কোনও বাধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্য়ে আলু রফতানির উপর যে নিষেধাজ্ঞা চাপানো ছিল, সেটি প্রত্যাহার করল বিজেপি সরকার। আজ, বুধবার নবান্ন থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায়, নির্দেশ ছিল পশ্চিমবঙ্গের বাইরে আলু বিক্রি করা বা পাঠানো যাবে না। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের সরকারের যুক্তি ছিল, রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। কিন্তু বিগত তিনবছরে রাজ্যে আলুর অতিরিক্ত ফলনের জন্য বিপুল ক্ষতির মুখে পড়েন চাষিরা। হিমঘরে আলু রাখার জায়গা কমে যাচ্ছিল। নষ্ট হচ্ছিল এই ফসল। তাই কখনও কখনও রাস্তায় আলু ফেলে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন চাষিরা। যদিও তাতে কর্ণপাত করেনি তৃণমূল সরকার।

আরও পডুন: ‘বিল্ডিং প্ল্যান না থাকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ,’ তিলজলায় অগ্নিকাণ্ডের পর নির্দেশ শুভেন্দুর

আলু চাষিদের সেই যন্ত্রণার কথা শুনে নতুন পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার নবান্ন থেকে সেই বিষয়ে ঘোষণাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগের সরকার কৃষকদের অনেক যন্ত্রণা দিয়েছে। কৃষকরা অন্য রাজ্যে যাতে আলু পাঠাতে পারে সেই ব্যবস্থা করলাম আজ। রাজ্যে আন্তঃসীমান্তে কোনও কৃষিজ এবং প্রাণীজ পণ্য সরবরাহের ক্ষেত্রে বাধা দেবে না পুলিশ। কেউ হয়রানি করতে পারবে না। এই সরকারকে আনা হয়েছে অনেক প্রত‍্যাশা নিয়ে। দুর্নীতিতে জিরো টলারেন্সের নীতি নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন। মন্ত্রিসভার আগামী বৈঠকে সেই বিষয়ে সিদ্ধান্ত নেব। ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে।’

২০২৬-এর বাংলার বিধানসভা নির্বাচনে আলু বলয়ে ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল, আলু চাষিদের ও এর সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সবরকম যন্ত্রণা দূর করবেন তারা। তাই রাজ্যে ক্ষমতাতে এসেই আলু চাষিদের কথা ভেবে এমন উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের