কলকাতায় মেঘলা আকাশ , হালকা কুয়াশা আর কনকনে ঠান্ডা আপাতত ৪৮ ঘণ্টা ব্যাটিং করবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় সকালের দিকে কুয়াশা জারি থাকবে। বেলা বাড়লে কিছুটা কুয়াশা কাটবে। কিন্তু মেঘলা আকাশ থাকবে। কনকনে ঠান্ডা হাওয়া বইবে।সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী আশেপাশেই থাকবে। কলকাতায় আগামী তিন দিন এইরকম আবহাওয়া উপভোগ করতে হবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, বর্ষ শেষে ৩১ ডিসেম্বর থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিংপং – এর পার্বত্য এলাকায় বর্ষবরণের রাতে বরফ পড়তে পারে। উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জেলায় আগামী তিনদিন ঘন কুয়াশার (Fog)সতর্কবার্তা থাকছে।

কলকাতাতে(Kolkata) হালকা কুয়াশার সতর্কবার্তা না জারি থাকলেও দক্ষিণবঙ্গে আগামী দুদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এইসব জেলায় কুয়াশার ঘনঘটা বাড়তে পারে। তবে বর্ষ শেষ হওয়ার পর আগামী ১ জানুয়ারি থেকে বঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রির মতো উর্দ্ধমুখী হবে। এবছর সেভাবে ডিসেম্বর মাসে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসেনি। ফলে বৃষ্টিপাত হয়নি। তাই ঠান্ডা বেশ জমিয়ে অনুভব হচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানায় সোমবার সকালেই যে ঠান্ডা অনুভব হয়েছে তার মূল কারণ সকালের দিকে ঘন কুয়াশা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ তাপমাত্রার সর্বোচ্চ যে থাকার কথা সেখান থেকে অনেকটা কম ছিল।

তার জন্যই ঠান্ডায় কাবু হয়েছে কলকাতা শহর সহ দক্ষিণের একাধিক জেলা। তাপমাত্রার বিশেষত হেরফের হয়নি। সূর্যের তাপ কম থাকায় আকাশ মেঘলা থাকায় ঠান্ডা অনুভব হয়েছে। সোমবার পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি ছিল। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার কিছুটা ছন্দপতন ঘটলেও দক্ষিণের অন্যান্য জেলা সহ কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। যা প্রায় স্বাভাবিকের কাছে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের