আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরের ৩ জেলায় কুয়াশার হলুদ সর্তকতা জারি, পুরুলিয়ার তাপমাত্রা নববর্ষের দিন নামতে পারে ৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি:দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার হলুদ সর্তকতা জারি হয়েছে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে বঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের(North Bengal) আট জেলা এবং দক্ষিণবঙ্গের দুই জেলায় ঘন কুয়াশার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে নববর্ষের দিন ভোরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। একইসঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। নববর্ষের দিন তুষারপাত হতে পারে দার্জিলিং ও কালিম্পং এর উপরের দিকের এলাকাগুলিতে।বুধবার বছরের শেষ দিনে কলকাতায় শীতলতম দিন ছিল। এক ধাক্কায় ১১ ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে যায়। স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল তাপমাত্রা। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬° সেলসিয়াস। গত সপ্তাহের শুক্রবার ও শনিবার ১২ ডিগ্রির ঘরে ছিল তাপমাত্রা। বুধবার সকাল থেকেই দিনভর ছিল হাড় কাঁপানো ঠান্ডা।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল। ভারতের মৌসম ভবনে রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসে কলকাতা তাপমাত্রা গত পাঁচ বছরে সব থেকে কম ছিল বুধবার। ১১ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের ১৭ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালের ২০ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১১.২° সেলসিয়াস। ২০২২ সালের ১৭ ডিসেম্বর ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৩.৭ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ এর ১৫ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১২.৫° সেলসিয়াস। ২০২৫ সালে ৩১শে ডিসেম্বর সেই তাপমাত্রা এসে দাঁড়ায়১১ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের শনিবার বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে দার্জিলিং এর তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। মালদহ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পুরুলিয়াতে বেশিরভাগ জায়গায় ঘন কুয়াশা ছিল। রোদের দেখা বিশেষ ছিল না। শীতে কাঁপছে দক্ষিণের একাধিক জেলা।

অধিকাংশ মানুষ ঘরবন্দি। বয়স্কদের আগুন পোহাতে দেখা যাচ্ছে সর্বত্র। প্রত্যেক মুহূর্তে বঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী হচ্ছে। নববর্ষের দিন পুরুলিয়া জেলায় তাপমাত্রা পাশ ডিগ্রিতে নামতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের প্রভাব বহাল থাকবে দক্ষিণের(South bengal) জেলাগুলিতে। নতুন বছরের শুরুতে কিছুটা তাপমাত্রার পারদ উত্তম কি হবে। কলকাতা (Kolkata)সহ গোটা দক্ষিণবঙ্গে পারদ কিছুটা বাড়বে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে দক্ষিণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও উত্তরের জেলাগুলিতে শীতের দাপট বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এইসব জেলায় কুয়াশার হলুদ সর্তকতা জারি হয়েছে। এই তিনটি জেলায় দিনভর মেঘলা আকাশ ও কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি হবে না। পুরুলিয়াতে কুয়াশার প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি হাওয়ার দাপট থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ হাওড়ায় ভোটকেন্দ্রে হেনস্থার অভিযোগ, সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থীর

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝে আচমকাই শুভেন্দুকে ফোন শাহের

শুভেন্দুকে ঘিরে ‘চোর–চোর’ স্লোগান, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী ডেকে ছুটে পালালেন

পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় পড়ল ভুয়ো ভোট, চাঞ্চল্য

চাপড়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, গ্রেফতার TMC এজেন্ট

‘সিংঘমের’ নাকের ডগায় ইভিএমে টেপ!‌ রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ