বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সর্তকতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার পর্যন্ত বঙ্গে ঠান্ডার ব্যাটিং চলবে। জবুথুবু পরিস্থিতি বজায় থাকবে। আগামী কয়েক দিন উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে অতি ঘন কুয়াশার সর্তকতা থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, কি উত্তরবঙ্গে আপাতত হাড় কাঁপানো ঠান্ডার দাপট বজায় থাকবে। ইতিমধ্যে তুষারপাত শুরু হয়েছে পার্বত্য এলাকায়। আগামী কয়েক দিন দুই বঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গেল ডিজিটের ঘরে থাকবে। বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় শৈত্য প্রবাহের(Cold Wave) সর্তকতা জারি করা হয়েছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ।যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস কম।জাঁকিয়ে শীতের মরশুম চলছে।কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ। শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি।

শৈত্য প্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি আরো ছয় জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে। দিনভর শীতের অনুভূতি অনেকটাই বেশি থাকবে। কনকনে ঠান্ডার অনুভূতি রয়েছে। দক্ষিণবঙ্গে(South Bengal) আরো দুই দিন শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি থাকবে। শনিবার পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। আগামী তিন দিন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।

উত্তরবঙ্গের(North Bengal) জেলাতেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি দার্জিলিং ,জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও।দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ,বীরভূম ,মুর্শিদাবাদ, ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা পর্যন্ত। কলকাতা সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দুপুর পর্যন্ত ।বুধবার কলকাতায়(Kolkata) ১০ ডিগ্রির ঘরে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। কলকাতায় কনকনে শীতের মরশুম। মঙ্গলবার তাপমাত্রা সর্বনিম্ন ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস ।শীতল দিনের মতো পরিস্থিতি। বেলা বাড়লে সূর্যের দেখা মেলে।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ থেকে ৯৮ শতাংশ।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি