এই মুহূর্তে

উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি, ১৩ জানুয়ারি ফের বাড়বে ঠান্ডা

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার পৌষ সংক্রান্তি। মঙ্গলবারে পর থেকে ফের ঠান্ডা বাড়বে। রবিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার ঘনঘটা বাড়বে। দক্ষিণবঙ্গেও (South Bengal)গ্রাম্য এবং জেলাগুলিতে যেখানে ক্ষেত রয়েছে সেখানে কুয়াশা প্রকোপ বাড়বে বেশ কিছুটা। কলকাতায় দিনে ও রাতে শিশির পড়বে।শুক্রবার কলকাতায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে। বীরভূম জেলার সিউড়িতে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রির ঘরে। দার্জিলিঙের তাপমাত্রা ছিল ১ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়িতে শুক্রবার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৬.৬ ডিগ্রি।

শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান । তিনি বলেন, আগামী ৭ দিন গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া জারি থাকবে। সর্বোত্তই স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। আগামী দুদিন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ১৩ জানুয়ারি থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গে কুয়াশা হালকা থেকে মাঝারি থাকবে। কিন্তু রবিবার ভোরে মালদা দুই দিনাজপুর, দার্জিলিং ও কোচবিহার জেলায় কুয়াশার দাপট বাড়বে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও এই জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় রবিবার ভোরে হালকা কুয়াশা থাকবে। সেই সঙ্গে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকেও শিশির পরতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়।

কলকাতায়(Kolkata) রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি কাছাকাছি থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী সাতদিন সাত থেকে দশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আগামী সাতদিন। উত্তরবঙ্গে(North Bengal) তাপমাত্রা বর্তমানে যে রকম রয়েছে সেই রকমই থাকবে। দার্জিলিংয়ের তাপমাত্রা এক ডিগ্রি থেকে দুই ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী বুধবার পৌষ সংক্রান্তি কিন্তু তার আগে বদলাচ্ছে না বঙ্গের আবহাওয়া। ঠান্ডার ব্যাটিং চলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দ্রকোনাতে একই বুথে ২৫৭ জনকে SIR’র শুনানির নোটিশ, প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ

মহাভারতের প্রায় ৫০০ চরিত্রের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেরা তানভী

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নির্বাচন কমিশন বোবা-কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে ,মন্তব্য ফিরহাদের

‘‌বেলডাঙার ঘটনায় ইন্ধন দিয়েছে বিজেপির বাবুরা, নতুন গদ্দার’‌, নাম না করে হুমায়ুনকে তোপ অভিষেকের

‘‌যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন, কে বানিয়েছে?’‌ প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ