বড়দিনের সন্ধ্যায় সব পথ মিশল পার্কস্ট্রিটে, আলোর রোশনাইয়ে জনস্রোত এখন মিলনক্ষেত্র

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শীতের পারদ অনেকটা নেমেছে। তাই সন্ধ্যা নামতেই আট থেকে আশির একটাই ঠিকানা হয়ে দাঁড়াল—মধ্য কলকাতার পার্ক স্ট্রিট। যেখানে নানা রঙের আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পথঘাট থেকে শুরু করে গাছ এবং আবাসন–হোটেলের দেওয়াল। কেউ স্বামীর হাত ধরে, কেউ সন্তানের হাত ধরে এবং কেউ প্রেমিকার হাত ধরে হেঁটে চলেছেন। হ্যাঁ, সকলেই মেতে উঠেছেন ক্রিসমাস ক্যারোলে। হোটেল, বার, পাব থেকে রেস্তোরাঁ সব জায়গা থেকেই বের হচ্ছে কেকের গন্ধ। সান্তা টুপি পরে প্রেমিকার মিষ্টি হাসিতে হাত ধরে এগিয়ে চলেছেন প্রেমিকরা অ্যালেন পার্কে।

এদিকে অ্যালেন পার্কে জমতে শুরু করেছে মানুষের ভিড়। ঘড়ির কাঁটা যত গড়িয়েছে, ততই উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে ক্রিসমাস ইভের পার্ক স্ট্রিট। গানে, বাজনায় মুখরিত হয়ে উঠেছে মধ্য কলকাতা। রাজ্য সরকারের উদ্যোগে পার্কস্ট্রিট সেজে উঠেছে নজরকাড়া আলোকসজ্জায়। ঝলমলে আলোয় মেতে উঠেছেন আমজনতা। সান্তা ক্লজ সেজে এক বৃদ্ধ কচিকাঁচাদের হাতে লজেন্স তুলে দিচ্ছেন দেখা গেল। আর তাতেই খুশি খুদেরা। অনেকে সেলফিও তুলছেনয

অন্যদিকে সেলফির ঝড় উঠেছে অ্যালেন পার্কে। কেউ আলোর রোশনাইকে সাক্ষ্য রেখে আবার কেউ সান্তা ক্লজের সঙ্গে দেদার সেলফি তুললেন। প্রেমিকার মুখে কেক তুলে দিয়ে ক্রিসমাসে মেতে উঠলেন একাধিক প্রেমিক যুগল। লাল রঙের পোশাক, মাথায় সান্টা টুপি, আলো লাগানো চশমা পরে পার্ক স্ট্রিট ধরে হেঁটে চলেছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার দূর থেকে আসা অতিথিদের নিয়ে ঘুরে দেখাচ্ছেন বড়দিনের পার্ক স্ট্রিট।

এছাড়া এগ রোল থেকে মোগলাই সবই মিলছে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট চত্বরে রাস্তার একটা বড় অংশ ব্যারিকেড করে পথচারীদের চলাচলের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ফুটপাত এবং ব্যারিকেডের ভিতরের অংশে ঠাসাঠাসি ভিড়ের জেরে অনেক জায়গায় ঠেলে এগোনোর পরিস্থিতি তৈরি হয়। তাই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। সবমিলিয়ে পার্ক স্ট্রিট এখন হয়ে উঠেছে মিলনক্ষেত্রে।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!