এই মুহূর্তে

দোলে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভিজতে পারে উত্তরবঙ্গ

নিজস্ব প্রতিনিধি: দোল উৎসবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার দোলের সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান।তিনি বলেন,দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে।

দক্ষিণবঙ্গের(South Bengal) কলকাতা সহ উপকূলের বেশ কিছু জেলাতে মেঘলা আকাশ থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছু জেলায় অনেকটা বেড়ে গেছে। দোলের দিন সেই তাপমাত্রা সামান্য কমবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সামান্য ওপরেও থাকতে পারে দু – এক জেলায়। আগামী দুদিন উষ্ণতার ছোঁয়া থাকবে। তবে চরম গরমের সম্ভাবনাও নেই।উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা থাকবে দার্জিলিঙে।সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরভাগে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায়।কুয়াশার সম্ভাবনা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায়।দুদিন পর থেকে তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।

কিন্তু উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে কোন ঝড়-ঝঞ্ঝা হবে না। এভাবেই বঙ্গে ধীরে ধীরে আগামী সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে। রাত এবং সকালের দিকে বেশ কয়েকদিন থেকে হালকা শীত অনুভব হলেও দলের পর থেকেই সেই মনোরম পরিবেশ উধাও হয়ে যাবে। দলের পরেই বসন্ত পেরিয়ে বঙ্গের আবহাওয়া গ্রীষ্মের আবহাওয়ার আঙিনায় প্রবেশ করবে। চলতি বছরে গ্রীষ্মের প্রকোপ বাড়বে। কোন কোন জেলায় তাপমাত্রা ৫০ ডিগ্রীর ঘরে পৌঁছে যেতে পারে বৈশাখ ও জৈষ্ঠ মাসে। চৈত্র মাস থেকে গরম ব্যাটিং করা শুরু করবে বঙ্গে। একদিকে বিধানসভা নির্বাচন এবং অপরদিকে বঙ্গের রাজনীতিতে তপ্ত আঙিনা গরমের দাপট ধীরে ধীরে বাড়বে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু

ফারাক্কায় বোম স্কোয়াডের তল্লাশি ,জিয়াগঞ্জ-আজিমঞ্জ এলাকায় টহলদারি শুরু কেন্দ্রীয় বাহিনীর

‘গ্যাসের সার্ভার বন্ধ করে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে’, তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ