এই মুহূর্তে




বঙ্গে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রার ছন্দপতন ঘটবে, কুয়াশার দাপট বাড়বে

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের নিম্নমুখী হতে শুরু করবে। সোমবার পর্যন্ত বঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে ,ভোর ও রাতের দিকে হালকা শীত অনুভূত হবে বঙ্গে। সকালের দিকে হালকা কুয়াশা(Fog) থাকবে। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। দু – একটি জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই সীমাবদ্ধ থাকবে সোমবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে। উত্তরবঙ্গ সহ দার্জিলিংয়ের পারদ ইতিমধ্যে নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। তবে উত্তরবঙ্গে (North Bengal) কোন ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই।

ফলে আবহাওয়ার পরিবর্তন হবে না। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েক দিন দুই দিনাজপুর ও মালদায় সামান্য তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামী সপ্তাহের মধ্যভাগ থেকে ওইসব জেলাগুলিতে তাপমাত্রা ফের নিম্নমুখী হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা কলকাতায় সোমবার পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের কাছেই থাকবে মঙ্গলবার থেকে কলকাতার(Kolkata) তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। সকালে কলকাতায় ময়দান এলাকা সহ বিভিন্ন জায়গায় কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার ঝলমলে আকাশ দেখা যাবে। এদিকে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪২ থেকে ৯২ শতাংশ।

সোমবার কলকাতা শহরে তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রির আশেপাশে থাকবে। এদিকে ঘূর্ণিঝড়(Cyclone) দিতওয়া উপকূলের খুব কাছাকাছি এলেও রবিবার স্থলভাগে আছড়ে পড়েনি। উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পুদুচেরি উপকূলের ২৫ থেকে ৬০ কিলোমিটার দূরে সমুদ্রের ওপর দিয়ে বয়ে যায়। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বঙ্গে পড়েনি তবে বাতাসের গতিবেগ বদলানোর ফলে তাপমাত্রার ওঠানামা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় দিতওয়া ধ্বংসলীলা চালিয়েছে শ্রীলঙ্কায়। মৃত্যু হয়েছে প্রায় ১৫৩ জনের এবং নিখোঁজ ২০০ জন রয়েছেন। শ্রীলঙ্কায় ধ্বংসলীলা চালিয়ে ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু ,পুদুচেরি ও অন্ধ উপকূলের দিকে এগিয়ে যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি হারানো যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট

১৩ বছর পর কলকাতায় পারফর্ম করতে আসছেন এআর রহমান, কবে এবং কোথায়?

বৃহস্পতিবার কৃষ্ণনগর কলেজ মাঠে সভা মমতার, হল হেলিপ্যাডে ট্রায়াল ল্যান্ডিং

দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা কার? কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, বিচার শুরু কবে?

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ