এই মুহূর্তে

কলকাতা-সহ জেলাগুলিতে তাপমাত্রার পারদ কতটা নামবে? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: আগামী সাতদিন একই রকম আবহাওয়া থাকবে। শীতের আমেজ চলবে। উত্তরে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং সহ চার জেলায় পরিষ্কার আকাশ থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান । তিনি বলেন, উত্তুরে আগামী সাতদিন শীতের স্পেল থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন আপাতত নেই। দার্জিলিংয়ে ৫ ডিগ্রী এবং দক্ষিণবঙ্গের(South Bengal) পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইবে। দক্ষিণজুড়ে শীতের আমেজ বিরাজ করবে। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা(Kolkata) ও সংলগ্ন জেলাতে ১৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে।

কলকাতায় ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রীর মধ্যে থাকবে তাপমাত্রা আগামী সাত দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামবে। রবিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে।উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা দু- এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।

পার্বত্য এলাকায় কুয়াশার (Fog)সম্ভাবনা বেশি থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫.২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা পৌঁছে গিয়েছে। মালদায় ১৬.১ ডিগ্রির ঘরে পারদ। আগামী সাতদিন তাপমাত্রা একই রকম থাকবে।বঙ্গে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত ব্যাটিং করতে পারে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছোটদের বিশ্বকাপের শুরুর দিনেই নামছে বৈভবেরা, ৫ বারের মতো এবার ফেভারিট ভারত

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ