চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গে শীতের প্রভাব বাড়বে, উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি। কলকাতায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই খবর জানান। তিনি বলেন, কলকাতা(Kolkata) ও সংলগ্ন এলাকায় শীতলতম দিন মরসুমের। আগামী কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা।আপাতত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। উত্তরবঙ্গে আগামী ৭ দিনে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে(South bengal) পাঁচ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গে(North Bengal) ঘন কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর দিনাজপুরে কুয়াশা বেশি থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী পাঁচ দিন কুয়াশার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকবে। রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে।

আগামী ৩-৪ দিন একই রকম থাকবে তাপমাত্রা। ৩০ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। নতুন বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে আপাতত শীত বঙ্গে ব্যাটিং করবে।বর্ষশেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কম থাকবে। শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ