চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গের ৪ জেলায় প্রজাতন্ত্র দিবসের সকালে কুয়াশার হলুদ সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি: ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এর বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে প্রজাতন্ত্র দিবসের সকালে। মঙ্গলবার এই কুয়াশার প্রকোপ বাড়বে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলায়। তবে আগামী সপ্তাহে বুধবার থেকে এই কুয়াশার দাপট ধীরে ধীরে কমে যাবে বলে মনে করছে আবহাওয়া দফতর(Weather Department)। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। সোমবার সকাল থেকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারের উত্তর দিনাজপুরের এক দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে।

তাই চারটি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতায়(Kolkata) রবিবার শরবত নিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ডিগ্রি সেলসিয়াস। ছাবিকা থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪১ থেকে ৯৫ শতাংশ। সোমবার শহরে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আগামী সাতদিন উত্তরবঙ্গ(North Bengal) এবং দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতে রাতের তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে যেমন তাপমাত্রা রয়েছে প্রজাতন্ত্র দিবস এবং তার পরবর্তী সময়ে সেই একই রকম বজায় থাকবে।রাজ্যের কোথাও উল্লেখযোগ্য ভাবে ঠান্ডা বাড়বে না। তাপমাত্রা নিম্নমুখী হবে না। চলতি সপ্তাহের উইকেন্ডে দুদিন একটু শীত অনুভব হলেও তা ছিল সাময়িক বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ