দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্র ও শনিবার রাজ্যে কালবৈশাখীর সর্তকতা, হতে পারে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিনিধি : উত্তর ২৪ পরগনা, হুগলি ,নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় বুধবার রাতে লাল সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। এর সঙ্গে ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে,বঙ্গে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। হতে পারে শিলাবৃষ্টি। শনিবার পর্যন্ত আরও একটা স্পেল ঝড় বৃষ্টির। রবিবার ও সোমবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।

দক্ষিণবঙ্গে (South Bengal)শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে(North Bengal) ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ,কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ,মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।

কালবৈশাখীর সতর্কতা জারি। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি ,উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। কলকাতাতে বৃহস্পতিবার থেকে আংশিকভাবে মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার ও শনিবার। এর মধ্যে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।কলকাতার(Kolkata) তাপমাত্রা বুধবার সর্বনিম্ন ছিল ২৪.২ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ থেকে ৯২ শতাংশ।

Published by:

Share Link:

More Releted News:

আক্রা সন্তোষপুরে বস্তিতে আগুন, ওভারহেডের তার পুড়ে ব্যাহত ট্রেন চলাচল

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

নোয়াপাড়া থানার পিছনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

দ্বিতীয় দফার ভোটের আগেই ফের ভাঙন হুমায়ুনের দলে, তৃণমূলে যোগ প্রার্থীর

রেকর্ড ভোট শীতলকুচিতে, ৯৯ শতাংশের দোরগোড়ায় পৌঁছেও কেন আটকে গেল পরিসংখ্যান?

নির্বাচনের শেষলগ্নে এক ধাক্কায় দাম কমলো ফুলের, মন খারাপ ব্যবসায়ীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ