শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার রাতে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে চলে বজ্রপাত। এদিকে নির্ধারিত দিনের ৬ দিন আগে ভারতের মূল ভূখণ্ডতে বর্ষা প্রবেশ করছে। ২০২৫ সালের ২৪মে বর্ষা কেরালায় প্রবেশ করেছিল। ২০২৪ সালের ৩০মে দেশে ঢুকেছিল বর্ষা। এবার ১৬মে বর্ষা ঢুকতে চলেছে আন্দামানে। শনিবারের মধ্যে আন্দামানে বর্ষা ঢুকে পড়বে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে। উত্তরবঙ্গেও(North Bengal) ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি ।

উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে(South Bengal) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমের জেলা সহ বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব – পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি । অন্য জেলাতে বজ্রপাত সহ মেঘের সঞ্চার হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে ।গরম ও অস্বস্তিও জারি থাকতে পারে। কলকাতাতে আংশিক মেঘলা আকাশ তার সঙ্গে বজ্র গর্ভ মেঘে সঞ্চার হতে পারে ।তাপমাত্রা বাড়বে, গরম এবং অস্বস্তিও বাড়বে।

যদিও এর মধ্যেই শুক্রবার রাতে কালবৈশাখী আর সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি সাময়িক স্বস্তির আবহাওয়া সৃষ্টি করেছে কলকাতা শহর সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। গত তিনদিন থেকে কলকাতা(Kolkata) সহ তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা বাড়ায় গরমের অস্বস্তি জারি হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় এবং সঙ্গে বজ্রপাত সহ বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দেয় কলকাতাবাসীর মনে।

বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার