নাবালিকাকে ধর্ষণের দায়ে ১৪ দিনের জেল হেফাজত বাংলার জনপ্রিয় ইউটিউবারের

এবার সেই মেয়াদ শেষে জনপ্রিয় ইউটিউবারকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুর চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে উত্তপ্ত গোটা রাজ্য। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তরুণীর সহপাঠী-সহ ৬ জন। ফুচকা খাওয়ার নামে হোস্টেল থেকে বেরিয়েছিল উড়িষ্যার বাসিন্দা। তখনই তাঁকে টেনে নিয়ে ৫ জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযুক্তরা সকলেই কলেজ এলাকার বাসিন্দা। এই ঘটনায় রীতিমতো অশান্তির জের এলাকায়। এমন আবহে গত রবিবার এক নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছিলেন বাংলার এক ইউটিউবার এবং তাঁর নাবালক ছেলে। গ্রেফতারের পর বসিরহাট মহকুমা আদালত তাঁদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল।

এবার সেই মেয়াদ শেষে জনপ্রিয় ইউটিউবারকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। ইতিমধ্যেই তাঁর পুত্রকে হোমে পাঠানো হয়েছে। গত রবিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে গ্রেফতার হন ইউটিউবার এবং তাঁর ছেলে। বুধবার তিনদিনের পুলিশি মেয়াদ শেষে ওই ইউটিউবারকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করায় হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি ধর্ষিতা নাবালিকার গোপণ জবানবন্দী নেয় বসিরহাট মহকুমা আদালত। আর বিচারকে অভিযুক্ত ইউটিউবারের ১৪ দিনেল জেল হেফাজতের নির্দেশ দেয়। অর্থাৎ তাঁকে আবার ২৪ অক্টোবর আদালতে হাজির করাতে হবে। কিন্তু কী অভিযোগ ছিল ইউটিউবার ও তাঁর ছেলের বিরূদ্ধে? অভিযোগ, ফেসবুকে রিলস বানানোর নামে ওই নাবালিকার অশ্লীল ভিডিও তুলে তা দিয়ে ব্ল্যাকমেইল শুরু করেছিলেন ইউটিউবার। এবং ধর্ষণ করেন। নির্যাতিতার দাবি, ইউটিউবারের কাণ্ডের কথা সে তাঁর ছেলেকে বলেছিল। বাবার কীর্তির কথা শুনে নাবালিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে ইউটিউবারের ছেলে বলেন, সে তাঁকে বিয়ে করল।

এরপর সে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকি নাবালিকা বাড়ি ফিরতে চাইলে তাঁকে আটকে রাখে ইউটিউবারের পুত্র। ওদিকে রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরছে না বলে খোঁজ শুরু করে নির্যাতিতা বাড়ির লোকজন। এরপর তাঁরা ইউটিউবারের বাড়িতে যান। সেখানে গিয়ে মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান তাঁরা বাবা-মা। এরপর মেয়ে কাঁদতে কাঁদতে সমস্ত কথা জানায় বাবা-মাকে। এরপরেই ইউটিউবার ও তাঁর নাবালক ছেলে দুজনের বিরুদ্ধেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা-মা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন পিতা-পুত্র। গত রবিবার ইউটিউবারকে আদালতে হাজির করানো হলে তাঁর তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর ছেলেকে জুভেনাইল আদালতে তোলা হলে সেখান থেকে তাকে হোমে পাঠানো হয়।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২