শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে দেবীবরণ করেন পুরুষেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো আর ভাইফোঁটা মিটতেই আলোর শহর চন্দননগর ও তার লাগোয়া অঞ্চলগুলিতে নতুন করে উৎসবের বাদ্যি বেজে ওঠে। কারণ আর কিছুই নয়, আসছেন জগদ্ধাত্রী মা। স্বপ্নাদেশ পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র দেব নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করার পরেই তা ছড়িয়ে পড়ে বাংলা জুড়ে। দুর্গাপুজোর পর যে পুজো আজ বাংলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব।

প্রায় ২৫০ বছরের পুরনো পুজো হুগলির ভদ্রেশ্বরের সুপ্রাচীন তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো। এ পুজোর অনেক কাহিনি, যা শুনলে চমকে উঠবেন আপনিও। পুজোর বয়স ২৩২ পার। তবু আজও সমান জৌলুসের সঙ্গে পালিত হয় তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো। সকলে অবশ্য দেবীকে ‘বুড়িমা’ বলে ডাকেন। এই পুজোর সঙ্গে যোগ রয়েছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রেরও। শোনা যায় তাঁর দেওয়ানের হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো।

রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ছিলেন দাতারাম সুর। গৌরহাটিতে ছিল তাঁর বসবাস। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখে নিজের বাড়িতে মাতৃ আরাধনার ইচ্ছে হয় দাতারাম সুরের কন্যাদের। রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতিতে দুই বিধবা কন্যাদেরকে নিয়ে নিজের বাড়িতেই শুরু করেন জগদ্ধাত্রী পুজো। পরে দাতারাম সুরের আর্থিক অবস্থা খারাপ হলে সেই পুজো যখন থমকে যাওয়ার মুখে তখন বাড়ির পুজো বেড়িয়ে আসে রাস্তায়। হয়ে ওঠে বারোয়ারি পুজো। সেই জগদ্ধাত্রী পুজোই তেঁতুলতলা বারোয়ারি নামে পরিচিতি পায়।

ইংরেজ শাসনকালে এই অঞ্চল ছিল জঙ্গলে ভরা। কথিত আছে, এক সময় ইংরেজ ও ফরাসিদের ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। এই এলাকাগুলোতে ইংরেজ সৈনিক থাকার জেরে নিরাপত্তার অভাব সব সময় থেকেই যেত। মহিলাদের উপর অত্যাচারের কারণে তাঁরাও আর বাড়ির বাইরে বেরতেন না। অন্দরমহলেই থাকতেন তাঁরা। কিন্তু মায়ের পুজোর কাজকর্ম? সবচেয়ে বড় কথা পুজোর শেষে দশমীতে মা’কে বরণ করবেই বা কারা? তখন অগত্যা এগিয়ে এলেন পুরুষেরাই। জগদ্ধাত্রী পুজোর আচার-অনুষ্ঠান সামলানোর দায়িত্বভার উঠে এল পুরুষদের কাঁধে। পুরুষরাই গায়ে জড়ালেন শাড়ি। বিদায় বেলায় পরিবারের সধবা মহিলারা যে ভাবে বাড়ির ঠাকুরকে বরণ করেন সেভাবেই পুরুষরা এখানে বরণ করতেন দেবীকে। প্রথা মেনে আজও মহিলাদের মতোই শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, কপালে সিঁদুর লাগিয়ে বরণডালা সাজান পুরুষেরা। তারপর চলে দেবীবরণ। এই রীতিই কয়েকশো বছর ধরে চলে আসছে এখানে।

কথিত আছে ‘বুড়িমা’ নাকি খুবই জাগ্রত। শুদ্ধ মনে দেবীর কাছে পুজোর সময় কিছু চাইলে মনস্কামনা পূরণ হয়। আজও দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে দণ্ডি কেটে পুজো দেন। এই পুজো চলে মূলত ভক্তদের দানে, কোনও চাঁদার প্রয়োজন হয় না। বিশেষত, নবমীর দিনে ভোগের আশায় ভক্তদের ভিড় উপচে পড়ে। প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হয় সেই ভিড় সামলাতে।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির