নেতাজির জন্মদিনের দিন বারাসতে ভগবত

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন বারাসতে থাকছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবত। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সেরেই কলকাতায় আসার কথা রয়েছে ভগবতের।

জানা গিয়েছে, রামমন্দিরের অনুষ্ঠান সেরে ২২ জানুয়ারি কলকাতায় পা রাখবেন ভগবত। থাকবেন ২৩ ও ২৪ জানুয়ারি। এই দুই দিন একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। নেতাজির জন্মদিনের দিন বারাসতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একত্রিকরণ কর্মসূচিতে যোগ দেবেন ভগবত। সেখানে এক হাজার স্বয়ংসেবকের উপস্থিত থাকার কথা রয়েছে। গত বছর এই নেতাজির জন্মদিনের দিনই শহিদ মিনারে সভা করেছিলেন ভগবত। এবারেও নেতাজির জন্মদিনের দিন এই রাজ্যেই থাকবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান।

এর আগে গত মাসে দুই দিনের সফরে এসেছিলেন মোহন ভগবত। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন ভগবত। পাশাপাশি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তবলিয়া বিক্রম ঘোষ ও ফুটবলার কল্যাণ চৌবের বা়ড়িতেও যান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান। আগামী দু-তিন মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। তার আগে মোহন ভগবতের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে ভগবতের এই ঘন ঘন বঙ্গ সফর নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, আরএসএসের কাজের বেশ কিছু ধরণ রয়েছে। এর আগেও বেশ কয়েকবার রাজ্যে এসেছেন ভগবত। প্রচারে আসেনি বলে অনেকেই তা জানতে পারেননি।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ