চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট ঘোষণার আগেই ২৭ পুলিশ অফিসারকে বদলি করল নবান্ন

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা ভোট ঘোষণার ঠিক আগেই আরও এক দফা রদবদল হল রাজ্য পুলিশ বিভাগে। আবারও ২৭ জন পুলিশ ইনস্পেক্টরকে বদলি করা হল। রবিবার (১৫ মার্চ) বিকেল চারটে নাগাদ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট ঘোষণা। তার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। সূত্রের খবর, ২৭ জন ইনস্পেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এটা রুটিন রদবদল। গত জানুয়ারিতে একসঙ্গে ১৯ জন ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছিল। ভোট এগিয়ে আসতেই আবারও বড় রদবদল হল রাজ্যের পুলিশ মহলে। মাস দুয়েকের মধ্যে এই বদল হল।

রবিবার রাজ্য পুলিশের তরফে বদলির তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার বেশ কয়েকজন ইন্সপেক্টর, পাশাপাশি রয়েছেন বিধাননগর কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, চন্দননগর পুলিশ কমিশনাররেটের বেশ কয়েকটি থানার আইসি, পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন ইন্সপেক্টরকে। ডায়মন্ড হারবার থানার ইনস্পেক্টর শিবু দাসকে আইসি হয়ে গেলেন বীরভূমের রামপুরহাট থানায়। আর ডায়মন্ড হারবারের পুলিশ ইনস্পেক্টর পদে আনা হয়েছে নিরুপম মণ্ডলকে। যিনি এত দিন নোদাখালি থানার আইসি ছিলেন। এ ছাড়াও, রাজ্য গোয়েন্দা দফতর তথা সিআইডি এবং আইবি-র ইনস্পেক্টর পদেও রদবদল হয়েছ। আইবি-র ইনস্পেক্টর সুসীম গঙ্গোপাধ্যায়কে নোদাখালি থানার আইসি পদে পাঠানো হয়েছে। ওই পদে আনা হয়েছে অনুপম মণ্ডলকে।

সিআইডি-র ইনস্পেক্টর সুদীপ্ত চক্রবর্তীকে শ্রীরামপুর থানার আইসি করা হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে সঞ্জীব চক্রবর্তীকে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বারুইপুর পুলিশ জেলা, মালদহ, বীরভূম, রানাঘাট -সহ আরও বেশ কয়েকটি পুলিশ জেলা মিলিয়ে মোট ২৭ জন অফিসারের পদ বদল হয়েছে। ঠিক নির্বাচন ঘোষণার দিন কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হল। প্রসঙ্গত, সপ্তাহ তিনেক আগে রাজ্যের চার আইপিএস অফিসারকে বদলি করেছিল নবান্ন। যার মধ্যে আছেন, আলিপুর দুয়ার, বসিরহাট, জঙ্গিপুরের পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগের আইবি, সিনিয়র সুপার।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ