লাইনে সমস্যার জেরেই দুর্ঘটনা! বিকানের এক্সপ্রেস কাণ্ডে অনুমান রেলের

ঘড়ির কাঁটায় ঠিক বিকেল ৫ টা। আচমকাই লাইনচ্যুত হল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। আর মুহূর্তের মধ্যে উত্তেজনার সৃষ্টি হল ময়নাগুড়ির দোমহানি এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটায় ঠিক বিকেল ৫ টা। আচমকাই লাইনচ্যুত হল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। আর মুহূর্তের মধ্যে উত্তেজনার সৃষ্টি হল ময়নাগুড়ির দোমহানি এলাকা। পরপর সাতটি বগি লাইনচ্যুত হয়ে ৫০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়েছে। একে ওপরের ঘারে খেলনার মত ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ১২ টি কামড়া। আহত বহু, মৃত্যু হয়েছে ৩ জনের। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? রেলের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, সিগন্যালিং বা পয়েন্টের কোনও সমস্যা ছিল না। কুয়াশা নেই। লাইনে সমস্যা থাকতে পারে সেখান থেকেই এই বড়সড় দুর্ঘটনা ঘটেছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ১৫৩৬৬ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে ৭০০ জন যাত্রী রাজস্থানের বিকানের থেকে ট্রেনে উঠেছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিনের পরেই থাকা বগিটির। এই মুহূর্তে গ্যাস কাটার দিয়ে প্রত্যেকটি বগি কাটা হচ্ছে। ঘটনাস্থলে রেলের আধিকারিক, এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এলাকাবাসী ও পুলিশ রয়েছে। দ্রুত আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ৫১ টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ৪০ কিমি প্রতি ঘণ্টার গতিতে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। সূত্র মারফত জানা গিয়েছে, ৭-৮ জনের মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ারের ডিআরএম জানিয়েছেন, এই দুর্ঘটনা ব্লক এরিয়া বা নির্জন এলাকায় ঘটেছে। তাই দ্রুত উদ্ধারকারী দল পৌঁছতে পারছে না। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কাটিহার ডিভিশন থেকে উদ্ধারকারী দল যাচ্ছে। রাতে আলোর ব্যবস্থা করা হচ্ছে। তবে যতক্ষণ না দুর্ঘটনাস্থলে রিলিফ ভ্যান পৌঁছচ্ছে ততক্ষণ প্রকৃত হতাহতের সংখ্যা বলা সম্ভব নয়। তবে আলিপুরদুয়ারের জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়নাগুড়ি হাসপাতালে ১৫ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন, তাঁদের অবস্থা অত্যন্ত আশংকাজনক।

যদিও দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, ‘২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আমি পুলিশ ও রেলের কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’ রেলের তরফে এও জানানো হয়েছে, কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

আজ যাদবপুর 8B মোড়ে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার