‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্য়ামাক স্ট্রিটের অফিসে অবৈধ বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গতকাল, বৃহস্পতিবার তুমুল অশান্তি হয়েছিল। ৯/১১ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড খুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কলকাতা পুরসভা ও শেক্সপিয়ার থানার পুলিশ আধিকারিকরা। অভিযোগ, তাঁদের কাজে বাধা দেন ও ঘিরে রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কালীঘাট তৃণমূলের কর্মীরা। গতকাল, বৃহস্পতিবার দুপুর থেকে হইহট্টগোল ও অশান্তিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যামাক স্ট্রিটে। সেই ঘটনায় ইতিমধ্যেই তিনটি এফআইআর দায়ের করেছে শেক্সপিয়ার থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১৩ জন তৃণমূল কর্মীকে।

সেই ইস্যুতে এবার অভিষেকের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ। আজ, শুক্রবার তিনি জানিয়েছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বুঝতে পারছেন না যে পরিবেশ পাল্টেছে, সরকার পাল্টেছে, প্রশাসন পাল্টেছে। এখানে কোনও একটা পরিবারবাদ বা কারও মন মর্জি চলবে না। আইন সবার জন্য সমান এবং পুলিশ তা করে দেখাচ্ছে। কেউ আইনের উপরে নয়, প্রয়োজন হলে আইন সব করবে আর করে দেখাচ্ছেও। বিজেপির সঙ্গে এর কোনও যোগ নেই। প্রশাসন তার কাজ করছে। পুলিশ কী বিজেপি নাকি? তৃণমূল পুলিশকে দলের ক্যাডারে পরিণত করেছিল। আমরা তা করব না। সবার হাত খুলে দিয়েছি, আইন মেনে সবাই কাজ করছে আপনারাও আইন মানুন তাহলেই আর সমস্যা হবে না। আপনি ভাবছেন আপনার জমিদারি! সে কথা তো চলতে পারে না। পুলিশকে পুরোটাই ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। পুলিশ সেভাবেই কাজ করছে। এখনই বুঝতে পারছেন, আগামী দিনে আরও বুঝতে পারবেন।’

আরও পডুন: ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

যাদবপুরে রাখি বন্ধন উৎসব নিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, ‘রাখি আমাদের ঐতিহ্য। সামাজিক বন্ধনের সূত্র। পশ্চিমবাংলায় সেই রাখিকে ভাই বোনের সম্পর্কের বাইরে এনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি হচ্ছে বন্ধনের সব থেকে ভাল মাধ্যম। আর তার সঙ্গে বন্দেমাতরম। যাদবপুরে কিছু লোক বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে কাজ করছে, বিচ্ছিন্নতা ছড়াচ্ছে। সেই জন্য সেখানে রাষ্ট্রবাদের বিশেষ প্রয়োজন আছে। সমাজকে এক করার জন্য রাখি হচ্ছে সবচেয়ে জোরালো মাধ্যম।’

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট