বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের নানুরে এক মহিলাকে ধর্ষণের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে বাড়ির পাঁচিল টপকে কয়েকজন যুবক ভিতরে ঢুকেছিল বলে অভিযোগ। এরপর মহিলাকে জোর করে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে দাবি পরিবারের। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই মহিলা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। 

ঘটনাটি গত ৫ অগস্ট গভীর রাতের। শনিবার (৮ অগস্ট) পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পরিবারের অভিযোগ, রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েক জন যুবক বাড়ির পাঁচিল টপকে ঢোকে। সেই সময় পরিবারের ওই মহিলা শৌচাগারে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, তখনই তাঁকে মুখ চেপে ধরে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, অভিযুক্তদের কাছে অস্ত্র ছিল। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আতঙ্কে মহিলা চিৎকার করতে পারেননি বলে দাবি পরিবারের। ওই সময় মহিলার স্বামী বাড়িতেই ছিলেন। তাঁর দাবি, স্ত্রীর গোঙানির শব্দ শুনে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁকে দেখতে পেয়েই অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ।

আরও পড়ুন: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

পরিবারের আরও দাবি, এর আগেও গ্রামের কয়েকজন যুবক ওই মহিলার সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করেছিল। তবে সামাজিক সম্মানহানির আশঙ্কায় তিনি বিষয়টি কাউকে জানাননি। অভিযোগ, ঘটনার পর থেকেই মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে মানসিকভাবে তিনি এখনও বিপর্যস্ত বলে পরিবারের তরফে জানানো হয়েছে। পরিবারের আরও অভিযোগ, হাসপাতালে থাকাকালীনও অভিযুক্তদের পরিবারের কয়েক জন সদস্য হুমকি দিয়েছেন। পুলিশের কাছে অভিযোগ তুলে না নিলে তাঁদের দুই সন্তানকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের। এই অভিযোগও পুলিশকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে অভিযান চলছে। ধর্ষণের অভিযোগের পাশাপাশি পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

বলিউডে নক্ষত্র পতন, ৫৬ বছর বয়সেই চিরঘুমের দেশে সলমানের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা