মর্মান্তিক মৃত্যু! চেন্নাইয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের চরম পরিণতি

Share:

নিজস্ব প্রতিনিধি, লাভপুর : রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাজ করতে ভিন রাজ্যে যান পরিযায়ী শ্রমিকরা(Migrant Worker)। কেউ রাজমিস্ত্রি, কেউ ফেরি, কেউ অন্যান্য কাজ করতে ভিন রাজ্যে যান। সম্প্রতি, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকারের খবর পাওয়া গিয়েছে। মৃত্যুও হয়েছে পরিযায়ীর। এবার আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের নাম শেখ নাসিম (Seikh Hasim)।

জানা গিয়েছে, বীরভূমের লাভপুরের চোহাট্টা মহাদরী ১ নম্বর পঞ্চায়েতের ধনডাঙা গ্রামের বাসিন্দা শেখ নাসিম (Seikh Hasim)। রাজমিস্ত্রির কাজ নিয়ে গিয়েছিলেন চেন্নাই। রবিবার সকালে কাজ করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। ৬ মাস ধরে সেখানে কাজ করছিলেন নাসিম। কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন। রবিবার সকালে বহুতলে কাজ করতে গিয়েছিলেন নাসিম। বহুতলে প্লাস্টারের কাজ করার পড়ে যান নাসিম। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে করত্ব্যরক চিকিৎসকরা। বলা হয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।

অন্যদিকে, ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বীরভূমের নানুরের বড়াগ্রামের বাসিন্দা দুধকুমার বাগদির। জানা গিয়েছে, বেঙ্গালোরে রুটি কারখানায় কাজ পেয়েছিলেন তিনি। বেঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে দুধকুমারের। রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের দেহ। চলন্ত ট্রেন থেকে পড়েও মৃত্যু হয়ে থাকতে পারে বলে মান করা হচ্ছে।

একের পর এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। কীভাবে তাঁদের মৃত্যু হচ্ছে জানতে তদন্ত করছে পুলিশ (police)।

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী