লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে পুলিশের জালে বিজেপির বুথ সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি : কারচুপি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির বুথ সভাপতি সহ তিন জনকে। খানাকুল ২ নম্বর ব্লকের বিডিও-এর অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত বিজেপির বুথ সভাপতি স্বীকারও করেছেন, তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে।

কিন্তু কীভাবে এই কারচুপির ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, শ্রীকান্ত দাস ময়নার হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাসের ছেলে। খানাকুল বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। তিনি ডেটা এন্ট্রির কাজ করতেন। এই কাজের সুবাদে সরকারি পাসওয়ার্ড জালিয়াতি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার অভিযোগ উঠেছে শ্রীকান্তর বিরুদ্ধে। শুধু নিজের নামেই নন, শ্রীকান্ত তাঁর বাবা অশোক দাসের নামেও টাকা তুলেছেন।

বিডিও-এর কাছ থেকে অভিযোগ পেয়ে দক্ষিণ হরকুলি গ্রামে শ্রীকান্তের বাড়িতে যায় পুলিশ। তখন সেখানে শ্রীকান্ত ছিলেন না। শ্রীকান্তের বাবা অশোক দাসকে গ্রেফতার করা হয়। অশোক দাস ছাড়া গোপাল জানা ও সনাতন জানা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বুথ সভাপতি জানিয়েছেন, অ্যাকাউন্টের টাকা তাঁর ঢুকেছিল। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। গোটা ঘটনাটি প্রকাশ্যে আসার পর দায় এড়াতে শুরু করেছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশীষ মণ্ডল জানান, বিজেপি কোনও অনৈতিক কাজকে সমর্থন করে না। আইন আইনের পথে চলবে। বিজেপি এতে কোনও হস্তক্ষেপ করবে না। তাঁর মতে, বিডিও-এর লগ ইন পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে। এটা কী করে সম্ভব হল। মনে হচ্ছে, এটা পরিকল্পিত চক্রান্ত ছাড়া আর কিছু নয়।

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং