বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা, গাড়ি ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী : বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ! বুধবার ভোটগ্রহণের মধ্যেই বিজেপি নেতার গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। বাসন্তী ৭৬ নম্বর বুথে এই ঘটনা ঘটে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বুথ পরিদর্শনে যান, তখন অতর্কিত তাঁর উপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি। তাঁর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা এগিয়ে আসেননি উদ্ধারকাজে বলে অভিযোগ। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

জানা গিয়েছে, বুধবার সকালে ভোটগ্রহণ শুরুর পরেই বাসন্তী বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা ছড়াল ৭৬ নম্বর বুথকে কেন্দ্র করে। অভিযোগ, বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোট চলাকালীন পরিস্থিতি খতিয়ে দেখতে বুথে পৌঁছন বিকাশ সর্দার। সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী তাঁর গাড়িকে ঘিরে ধরে বচসায় জড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, হামলাকারীরা শুধু গাড়ি ভেঙে শান্ত হয়নি। বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

ঘটনার সময় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তারা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বড়সড় গাফিলতি রয়েছে। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলীয় নেতারা। কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে,  ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই ঘটনার পর কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্নিত হয় বলে জানা গিয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত নাটক এবং ভোটের দিন অযথা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। শাসক দলের নেতাদের বক্তব্য, বাসন্তীতে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাসন্তী এলাকায় রাজনৈতিক পারদ আরও চড়েছে। ভোটের দিনেই এমন হামলার অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল।

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার