অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বনগাঁ ব্লকের কালুপুর পঞ্চায়েতের রাজনৈতিক পরিস্থিতি ছিল টালমাটাল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে অনাস্থা ভোটে পঞ্চায়েতের দখল গেল বিজেপির হাতে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনাস্থা ভোটের পর গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস।

গত পঞ্চায়েত নির্বাচনে বনগাঁর কালুপুর পঞ্চায়েতের মোট ২৯টি আসনের মধ্যে ১৮টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং ১১টি আসন ছিল বিজেপির দখলে। তবে বিধানসভা নির্বাচনের পর  পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। জানা গিয়েছে, তৃণমূলের বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।  বৃহস্পতিবার ১১ জন বিজেপি সদস্যের সঙ্গে তৃণমূলের ৩ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে অবস্থান নেন। অনাস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরই কালুপুর পঞ্চায়েতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বিজেপি।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

পঞ্চায়েত দখলের পর গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। শুরু হয় বিজয়োৎসব। নতুন করে পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সৌমেন সরকারকে। তাঁকেই কালুপুর পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে এলাকায় বিজেপি শিবিরে উৎসাহ দেখা দিয়েছে।  

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

৩,৭০০ টাকার ইলিশ কিনে ‘ভ্যানিশ’ মহিলা, মধ্যমগ্রামে অভিনব চুরিতে হতবাক মাছ ব্যবসায়ী

কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, এলাকাজুড়ে ড্রোন-সিসিটিভিতে নজরদারি

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?