ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার বৃষ্টি অভিশাপ হয়ে নেমে এল এক পরিবারের কাছে। ভারী বৃষ্টির জেরে দেশের একাধিক জায়গা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘটছে প্রাণহানিও। ফের একবার সামনে এসেছে মর্মান্তিক ঘটনা। রাতের অন্ধকারে আচমকাই ভেঙে পড়ল কাঁচা মাটির বাড়ির। ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাল দুই নিষ্পাপ শিশু। মুহূর্তের মধ্যেই মাথার ছাদের পাশপাশি দুই সন্তানকে হারাল এক পরিবার।   

মর্মান্তিক ঘটনাটি কানপুরের মুসানগর থানা এলাকার জারসেন গ্রামের। জানা গিয়েছে, বাড়ির ভিতরে বাবা মুকেশ কুমার এবং তাঁর ৭ বছরের মেয়ে ও ৩ বছরের ছেলে ঘুমিয়ে ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যেই আচমকা কাঁচা মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিনজনই চাপা পড়েন ধ্বংসস্তূপের নিচে। বাড়ি ভেঙে পড়ার শব্দে ছুটে আসেন আশপাশের মানুষ। শুরু হয় মাটি ও ধ্বংসাবশেষ সরানোর মরিয়া চেষ্টা। কিন্তু দীর্ঘ চেষ্টার পর যখন দুই শিশুকে উদ্ধার করা হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছেগ্রামবাসীরা ধ্বংসস্তূপ সরিয়ে তিনজনকে বের করে আনার আগেই  দুই শিশুর মৃত্যু হয়।  দুই সন্তানে বাবা গুরুতর আহত হয়েছেন। সন্তানদের মৃত্যুর পর কথা বলার ভাষা হারিয়েছেন তাঁদের মা।  

আরও পড়ুন: মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

দুই সন্তানকে হারিয়ে মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা গ্রাম। যে ঘরে কিছুক্ষণ আগেও ছিল শিশুদের হাসি, সেখানেই নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আহত বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ভোগপুরের জেলা শাসক এবং সিও ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। 

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের