উত্তরবঙ্গজুড়ে পায়ের নীচের জমি হারাচ্ছে বিজেপি

এদিন উত্তরবঙ্গের ২১টি পুরসভায় ভোটগ্রহণ করা হচ্ছে। এদিন দেখা গেল ওই সব শহরের বেশির ভাগ বুথে এজেন্টই বসাতে পারেনি বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে এসেছিল চূড়ান্ত সাফল্য। উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রেই জয়ের মুখ দেখেছিল বিজেপি। সেই জায়গা থেকেই গেরুয়া শিবিরের ধারনা ছিল উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত গোটা ৫০ আসনে একুশের বিধানসভা নির্বাচনে তাঁদের দখলে আসবে। যদিও তা হয়নি। বাংলায় যেমন পদ্মশিবিরের দৌড় থেমেছিল ৭৭টি আসন পেয়ে তেমনি উত্তরবঙ্গে তাঁদের দৌড় থেমেছে ৩০টি আসন পেয়েই। এদিন সেই উত্তরবঙ্গের ২১টি পুরসভায় ভোটগ্রহণ করা হচ্ছে। অথচ তার মধ্যে কোচবিহার জেলার দিনহাটা পুরসভায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বোর্ড দখল করে বসে আছে তৃণমূল। অর্থাৎ এদিন কার্যত ২০টি পুরসভার ভাগ্য নির্ধারণের জন্য আমজনতা ভোট দিচ্ছেন। রবিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে কোচবিহার ব্যাতীত উত্তরবঙ্গের অন্য কোন জেলা থেকেই হাঙ্গামার কোনও খবর এসে পৌঁছায়নি।

বিজেপি এবারের নির্বাচনে উত্তরবঙ্গের ২১টি পুরসভায় সব আসনে প্রার্থীই দিতে পারেনি। তবুও অনুমান করা হয়েছিল কোচবিহার জেলার তুফানগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার টাউন, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার টাউন, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও মালদা জেলার ইংরেজবাজার পুরসভা এলাকায় হয়তো শাসক দলকে কিছুটা হলেও চ্যালেঞ্জ ছুঁড়তে পারে বিজেপি। কিন্তু এদিন দেখা গেল ওই সব শহরের বেশির ভাগ বুথে এজেন্টই বসাতে পারেনি বিজেপি। প্রায় প্রতিটি বুথেই চোখে পড়েছে শাসক দলের দাপট। তবে আমজনতার মধ্যে থেকে ভোট না দিতে পারার সে রকম কোনও অভিযোগ ওঠেনি উত্তরবঙ্গের পুরসভা এলাকাগুলি থেকে। আর এই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে উত্তবঙ্গও মুখ ঘুরিয়ে নিচ্ছে পদ্মশিবির থেকে। এখনই যদি এই অবস্থা হয় তাহলে ২৪ এর লোকসভা নির্বাচনে কী হবে? তখন কী ৭টি কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি? একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল কিন্তু বলে দিচ্ছে জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট ও উত্তর মালদা লোকসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। দার্জিলিং এবং কোচবিহার লোকসভা কেন্দ্রও হাতছাড়া হতে পারে। তাহলে হাতে থাকল খালি জন বার্লার আলিপুরদুয়ার। এদিনের পুরভোটের চিত্র যেন সেই ছবিটাই তুলে ধরছে।  

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু