গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়ার অর্থ ত্যাগ। ভারতের জাতীয় পতাকাতে রয়েছে গেরুয়া রং। সেই রং আদপে ত্যাগের প্রতীক হিসেবেই ধরা হয়। কিন্তু বিজেপির পতাকা বা দলের প্রতীকে এই রং থাকায় তা নিয়ে নানা চর্চা হয় বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে। বিজেপি বিরোধী দলগুলির মতে এই রং-কে ব্যবহার করছে পদ্ম শিবির। সেই গেরুয়া নিয়ে মানুষের মনে ভুল ধারণা ভাঙতে ও সঠিক মানে বোঝাতে আসরে নামছে বিজেপি। গেরুয়া সম্মান যাত্রা করবে রাজ্য বিজেপি শিবির। আগামী ৯ সেপ্টেম্বর সেই উপলক্ষ্যে একটি মিছিল করার কথা রয়েছে পদ্ম শিবিরের। যার নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পডুন: ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

আগামী ৯ সেপ্টেম্বর ‘গেরুয়া সম্মান যাত্রা’র আয়োজন করা হয়েছে। গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই বিশাল পদযাত্রা হবে। ওইদিন বিকেল ৩টে নাগাদ এই কর্মসূচি শুরু হওয়ার কথা। গেরুয়ার মর্যাদা, ত্যাগ এবং আদর্শকে স্মরণ করেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। গেরুয়া শুধুমাত্র একটি রং নয়, এটি ত্যাগ এবং জাতীয়তাবাদের প্রতীক, এই বার্তা স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে মনে করিয়ে দিয়েছেন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কোনওভাবেই গেরুয়াকে অপমান করা চলবে না, এই বার্তা দিতেই ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, শুধুই মিছিল নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে ওইদিন একটি জনসভাও করতে পারেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলে জল্পনা, যাদবপুর চত্বরে সিপিএম ও অতিবামদের গেরুয়া বার্তা দিতেই এই বিশেষ কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ