তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠে মা তারার দর্শনে এবার থেকে বদলে গেল ভিআইপি ব্যবস্থার নিয়ম। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) থেকেই চালু হয়েছে নতুন ডিজিটাল পদ্ধতি। এতদিন ৫০০ টাকার কাগজের কুপন সংগ্রহ করে ভিআইপি লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হত ভক্তদের। এবার সেই কাগজের কুপনের বদলে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে ভিআইপি টিকিট বুক করা যাবে। আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখেই তারাপীঠ মন্দিরে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রশাসন এবং মন্দির কমিটির মধ্যে বৈঠকের পর পরীক্ষামূলকভাবে ডিজিটাল ভিআইপি টিকিট পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৫০০ জন ভক্তের জন্য অনলাইনে টিকিট বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আগামী দিনে এই ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময় অনুযায়ী টাইম স্লট বুকিংয়ের ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে। ফলে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি দর্শনের ক্ষেত্রে আরও সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। নতুন ডিজিটাল ব্যবস্থায় কাগজের কুপন সংগ্রহের প্রয়োজন থাকছে না। মোবাইল থেকেই টিকিট বুক করা যাবে। এতে ভক্তদের হয়রানি কমার পাশাপাশি ভিআইপি দর্শনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। সেই কথা মাথায় রেখেই এবার দর্শনের ব্যবস্থাপনাতেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, ওই বিশেষ দিনে একটি সাধারণ বা ফ্রি লাইন থাকবে। পাশাপাশি টাকা দিয়ে দর্শনের জন্য আলাদা লাইন রাখা হবে।

আরও পড়ুন: কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

এক সেবাইতের কথায়, সকলের সুবিধার কথা মাথায় রেখেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। তাঁর দাবি, কৌশিকী অমাবস্যার দিন দর্শনের ক্ষেত্রে আরও কিছু কড়া নিয়মও কার্যকর থাকবে। ওইদিন কোনও সেবাইত, মন্ত্রী বা আমলা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। রবিবার থেকেই ডিজিটাল ভিআইপি টিকিট ব্যবস্থা চালু হওয়ায় ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে। কাগজের কুপনের পরিবর্তে অনলাইন বুকিংয়ের এই নতুন পদ্ধতি আগামী দিনে তারাপীঠের ভিড় ও দর্শন ব্যবস্থাপনায় কতটা পরিবর্তন আনে, এখন সেটাই দেখার।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?