‘‌সোনার বাংলা না করে আমরা ছাড়ব না’‌, সুভাষ সরোবর থেকে বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য–রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় বিজেপি শীর্ষ নেতৃত্বের। এখান থেকে তিনি পৌঁছে যান নবান্নে। যেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। আর তার আগে নয়া মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে গার্ড অফ অনার। এই আবহে আজ বাংলার উন্নয়ন নিয়ে বার্তা দিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ। ক্যাবিনেটের বৈঠকে ঠিক হয়ে যেতে পারে কোন দফতর পাচ্ছেন বিজেপির এই দাবাং নেতা।

আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। আজ শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি বাস্তবায়িত করতে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে দল।’‌ আর দিলীপ ঘোষ আজ সুভাষ সরোবরে গিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে বাংলার উন্নয়ন নিয়ে আগের সরকারকে ঠুকেছেন এবং বার্তাও দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘‌আজ ক্যাবিনেট মিটিং আছে। ছোট মন্ত্রিসভা হয়েছে। আমরা আলোচনা করেছি। মোদি সরকার যে টাকা দিতেন সেটা আটকে দেওয়া হতো। আমরা গরিব মানুষকে সব সুযোগ দেব। ৫০ বছর ধরে পিছিয়ে দেওয়া হয়েছে। এগিয়ে বাংলা বলে মানুষকে পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা ভারতের দিকে এগিয়ে থাকব বাংলাদেশের দিকে নয়। রাতারাতি সোনার বাংলা হবে না। কিন্তু এটাও ঠিক সোনার বাংলা না করে আমরা ছাড়ব না।’‌

আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্নাপূর্ণা ভাণ্ডার কবে মিলবে তা নিয়ে চর্চা চরমে উঠেছে। ইস্তেহারে এই প্রতিশ্রুতিগুলি ছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়ুষ্মান ভারত চালু হবে সরকার গঠনের পরই বলেছিলেন। তাই সেটায় অগ্রাধিকার মিলতে পারে বলে মনে করছেন অনেকেই। এই আবহে সুভাষ সরোবর থেকে মন্ত্রিসভার দুই সদস্য অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষ সকাল ১১টা নাগাদ পৌঁছে যান নবান্নে। আর সুভাষ সরোবর থেকে দিলীপের বার্তা, ‘‌আজকে বেলেঘাটাতে এসে আমার বিশ্বাস হচ্ছে না। আমরা বেলেঘাটা জিতিনি কিন্তু রাজ্য জুড়ে জয় হয়েছে। আপনারা জিতিয়েছেন। বাংলায় ভয়ের রাজনীতি শেষ। তোলা তুলত যারা, সব বন্ধ হয়ে গিয়েছে। ফ্ল্যাটের টাকা লুট করা হয় এখানে। যত সমাজবিরোধীদের নেতা বানানো হয়েছিল।’‌

এছাড়া আজ পুলিশের সঙ্গে কথা হয়েছে দিলীপের। বিরোধীদের আক্রমণ শানিয়েছেন তিনি। আর তা নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘‌আমাকে পুলিশ ফোন করে বলছেন এসআইআর দেখবেন যাতে গণ্ডগোল না হয়। আমি বলেছি যারা ১৫ বছর কষ্ট দিয়েছে তারা ১৫ দিন কষ্ট করবেন না। যে চায়ের দোকানে চা খেতাম সুভাষ সরোবরে এসে সেই চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের তো জুতো পেটা করা উচিত সেটা করা হয়নি। তোমাদের ঘর ছাড়া করা উচিত। আমরা করিনি। তোমাদের পাপে তোমরা ঘরছাড়া।’‌

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী