‘‌আইন সব দোষীদের শাস্তি দেবে’‌, সুজিতের গ্রেফতারে কড়া বার্তা মন্ত্রী দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। নির্বাচনের সময় তাঁকে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু ভোটের কথা বলে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব এড়িয়ে গিয়েছিলেন। অবশেষে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। বিজেপি বাংলায় সরকার গঠনের পরই প্রথম গ্রেফতার হেভিওয়েট নেতা। আজ, মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ইস্যুতেই কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আর তা থেকেই বোঝা যাচ্ছে, আগামীতেও যাঁদের নামে দুর্নীতির অভিযোগ আছে তাঁদের ছাড়া হবে না।

এদিকে আজ ইকোপার্কে প্রত্যেকদিনের মতোই প্রাতঃভ্রমণ করতে আসেন মন্ত্রী দিলীপ ঘোষ। আর সেখানে তিনি সাংসবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘‌মানুষের টাকা চুরি করেছে। শাস্তি তো পেতেই হবে। আইন সকলকে শাস্তি দেবে। দুর্নীতিবাজরা কেউ ছাড়া পাবেন না। রাজ্য সরকারের কাছে কোনও ব্যক্তি গুরুত্বপূর্ণ নন। ১৫ বছর ধরে দুর্নীতি হয়েছে। তদন্ত শুরু হয়েছে। মানুষের টাকা যারা চুরি করেছে তাদের শাস্তি পেতে হবে। প্রশাসন নিজের কাজ করছে। আইন সব দোষীদের শাস্তি দেবে। অপরাধের সঙ্গে জড়িত সকলকে আইনি পথে শাস্তি দেওয়া হবে।’‌

অন্যদিকে সোমবার টানা ১০ ঘণ্টা দফায় দফায় জেরার পর প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। রাতে সিজিও কমপ্লেক্সে ছিলেন তিনি। রাতে প্রথমে স্ত্রী ও মেয়ে রাতের খাবার এবং ওষুধ নিয়ে সেখানে যান। বালি খাদান, বালি চুরি নিয়েও আগের সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এই বিষয়ে দিলীপ ঘোষের বার্তা, ‘‌বড় বড় গাড়ি গ্রামে ঢুকে যেত। সব বন্ধ হয়ে গিয়েছে।’‌ আর তাঁকে তিনটি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। তা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‌আমি মানুষের সঙ্গে কাজ করতে ভালবাসি তাই দিয়েছে। ঠান্ডা ঘরে কাজ করার লোক আমি নই। মাঠে ঘাটে কাজ করার লোক।’‌ ১ জুন থেকে মহিলাদের বাসের ভাড়া লাগবে না৷ অথচ অনেকেই বলছেন সরকারি বাস তো সংখ্যায় কম। এই প্রশ্নের জবাবে দিলীপের উত্তর, ‘‌পরবর্তী ট্রান্সপোর্ট মন্ত্রী সিএমের সঙ্গে কথা বলবেন৷ তারপর দেখবেন৷ বড় বড় করে উদ্বোধন হতো আগে। এমএলএ বাস দিতেন৷ তারপর উঠে যেত৷ আমরা ওইভাবে চলব না।’‌

এছাড়া ইডি অফিসারদের রাতে সুজিত বসু জানান, তাঁর শরীর খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে। রাতে বাড়িতে অনেক সময় অক্সিজেন দেওয়া হতো বলেও জানান তিনি। এরপর সুজিত পুত্র সমুদ্র বসুকে অক্সিজেন নিয়ে সিজিওতে তলব করে বলে সূত্রের খবর। আজ, মঙ্গলবার সাতসকালে প্রাক্তন মন্ত্রীকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর হাসপাতালে। যাবতীয় পরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে আদালত কোন পদক্ষেপ করে এখন সেটাই দেখার।

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা