বৃষ্টিতে ভাসছে জগাছা, জলবন্দি এলাকায় দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস রুদ্রনীলের

বৃষ্টিতে ভাসছে জগাছা। বর্ষা হলেই পুরোনো ছবি উঠে আসে হাওড়ার এই অঞ্চলের। নর্দমার নোংরা জল উপচে পড়েছে রাস্তায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিতে ভাসছে জগাছা। বর্ষা হলেই পুরোনো ছবি উঠে আসে হাওড়ার এই অঞ্চলের। নর্দমার নোংরা জল উপচে পড়েছে রাস্তায়। সেই নোংরা জল পাড়িয়েই চলছে এলাকার মানুষজনদের যাতায়াত। বৃষ্টি হলেই এই এলাকা জলে ভেসে যায়। যাতে স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পূর্বতন শাসনামলে একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি। এ বার ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ শুনতে উপস্থিত হলেন খোদ শিবপুরের বিধায়ক তথা হাওড়া পুরসভার পরিচালক কমিটির সদস্য রুদ্রনীল ঘোষ। নোংরা জলমগ্ন সেই রাস্তায় দাঁড়িয়েই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন অভিনেতা-বিধায়ক মহাশয়। সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন।

স্থানীয়দের অভিযোগ, গতকাল বৃহস্পতিবারের দফায় দফায় বৃষ্টিতে জগাছার বেশকিছু জনবহুল এলাকা জলে ভাসছে। যার ফলে বাড়ি থেকে বেরোতে কালঘাম ছুটছে এলাকার মানুষজনের। খবর পেয়ে শুক্রবার (২৬ জুন) সকালে সাতাশি চ্যাংড়াজলা এলাকা পরিদর্শনে যান রুদ্রনীল। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার, ইঞ্জিনিয়ার-সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা। স্থানীয়দের অভিযোগ, নীচু হওয়ার কারণে সারা বছরই এই এলাকা জলমগ্ন থাকে। কিন্তু বর্ষা হলে বিপদ চরমে ওঠে। নর্দমার জল রাস্তার মিশে যায়। জলে টইটম্বুর থাকে রাস্তাঘাট। কিন্তু রাস্তায় তো বেরোতেই হবে। অগত্যা এই জল পাড়িয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষদের। বাড়িতেও ঢুকে পড়ে জল। বড় মানুষদের দুর্ভোগ, তেমনি বাচ্চাদেরও বিপদ। কারণ নোংরা জল অতিক্রম করেই তাঁদের স্কুল, কোচিং সেন্টারে যেতে হয়। যার ফলে নানারকম রোগের দেখা দেয়। আর বড়রাও কোনও উপায় না পেয়ে ওই নোংরা জল অতিক্রম করেই অফিস কাছারিতে যেতে বাধ্য হন। এই এলাকায় প্রায় পাঁচশো পরিবারের বাস। সুতরাং সকলেই দীর্ঘদিন ধরেই এই সমস্যায় জর্জরিত।

এলাকাবাসীদের অভিযোগ, বছরে কয়েক মাস জলবন্দি থাকায় নোংরা জল ঘেঁটে অনেকে অসুস্থ হয়ে পড়েন। বারবার পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। এদিন তাঁদের আশ্বাস দিয়ে এলাকার নতুন বিধায়ক রুদ্রনীল জানান, তৃণমূল এবং বাম আমলের পুর বোর্ড নিকাশিব্যবস্থা নিয়ে কোনও কাজ না করায় হাওড়ার এই অবস্থা। বৃষ্টির জল বেরোতে পারছে না। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে নতুন সরকারের এক মাস হল। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই জল নামানোর দ্রুত ব্যবস্থা করা হবে।

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও