পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় বিজেপি বিধায়কের স্ত্রীর নাম!

বিজেপি (BJP) বিধায়ক (MLA) দিবাকর ঘরামি’র আছে পাকা বাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রয়েছে পাকা বাড়ি। তবুও আবাস যোজনার (ABAS YOJANA) তালিকায় নাম রয়েছে সোনামুখী’র  বিজেপি বিধায়কের স্ত্রীর। আর এই খবর প্রকাশ্যে আসতেই গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল।

বিজেপি (BJP) বিধায়ক (MLA) দিবাকর ঘরামি’র আছে পাকা বাড়ি। অথচ তাঁর স্ত্রী প্রতিমা ঘরামি’র নাম রয়েছে আবাস যোজনার সুবিধা ভোগীর তালিকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছে জোড়াফুল শিবির। বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি’র অভিযোগ তুলেছে সবুজ শিবির। উল্লেখ্য, ‘আবাস যোজনা’ নিয়ে নবান্ন যে ১৫ দফা গাইড লাইন দিয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, পাকা বাড়ি থাকলে কেউ আবাস যোজনার সুবিধা পাবে না।

সম্প্রতি নবান্ন থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কড়া নির্দেশ দিয়েছিলেন, পাকা বাড়ি থাকা সত্ত্বেও কারও নাম আবাস যোজনা তালিকায় আছে কি না, তা খতিয়ে দেখার। আর তারপরেই প্রকাশ্যে এল বিজেপি বিধায়কের স্ত্রী’র নাম। অবশ্য বিধায়কের দাবি, তালিকা তৈরি হয়েছিল গত ২০১৮ সালে। তখন তাঁদের পাকা বাড়ি ছিল না।

উল্লেখ্য নবান্নের নির্দেশ, আবাস যোজনার কাজ স্বচ্ছ ও দ্রুত করতে হবে। জেলাশাসকের দফতরে কন্ট্রোলরুম চালু করতে হবে। শুধু তাই নয়, নির্দেশ দেওয়া হয়েছে, জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও অফিসে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে কমপ্লেন বক্স। উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে যেমন তিন ধাপে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই বিশেষ পর্যবেক্ষক দলকেও নামানো হচ্ছে। ২১ জনের বিশেষ পর্যবেক্ষক দলে তিন জন আইএএস পদমর্যাদার আধিকারিক থাকছেন। পর্যবেক্ষক দল খতিয়ে দেখবে নবান্নের ঠিক করে দেওয়া ১৫ দফা গাইডলাইন আদৌ ঠিকঠাক ভাবে মানা হচ্ছে কি না। এছাড়াও গঠন করা হয়েছে টাস্ক ফোর্স।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী