সন্ন্যাসী পিটিয়ে দলের মুখ পোড়ালেন পদ্ম সাংসদ অনন্ত মহারাজ

সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে দলেরই রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে নিয়ে এখন চরম বিপাকে পড়ে গিয়েছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি স্বঘোষিত মহারাজ(Self Declared King)। থাকেনও রাজার হালে। সেখানে পাইক বরকন্দাজ থেকে লাঠিয়াল সবই হাজির থাকে। তাঁর অনুমতি ছাড়া সেই রাজপ্রাসাদে মাছিও গলতে পারে না। তিনি রাজবংশীদের মাথা। সেই রাজবংশী সম্প্রদায়ের(Rajbangshi Community) ভোট পেতে বিজেপি তাঁকে দলের রাজ্যসভার সাংসদও(Rajya Sabha MP) করেছে। কিন্তু এখন তাঁকে নিয়েই চরম বিড়াম্বনায় পড়ে গিয়েছে বিজেপি(BJP)। তিনি অনন্ত মহারাজ(Ananta Maharaj)। এখন তাঁর বিরুদ্ধেই উঠেছে বিস্ফোরক অভিযোগ। রবি সন্ধ্যায় তিনি উত্তরবঙ্গের(North Bengal) কোচবিহার জেলার(Coachbehar District) সিতাইয়ে(Sitai) রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এক সন্ন্যাসীকে গালিগালাজ করার পাশাপাশি তাঁকে মারধরও করেন। সেই ঘটনার জেরে এলাকায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। তবে প্রশাসনিক ভাবে অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার হয়নি গতকাল রাত পর্যন্ত।

আরও পড়ুন, মুখ ফিরিয়েছে জনতা, ডাক্তারদের আন্দোলন থেকে ফায়দা লুঠতে নয়া কৌশলে গেরুয়া

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে গিয়েছিলেন অনন্ত। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন এলাকারই দুই বাসিন্দা। তখন আশ্রমে ছিলেন বিজ্ঞদানন্দ তীর্থনাথ মহারাজ। সন্ন্যাসীর সঙ্গে কথা বলতে বলতে মতবিরোধ হয় অনন্তের। এই আবহে কথা কাটাকাটি থেকে সেই সন্ন্যাসীকে গালাগালি শুরু করেন অনন্ত। এরপরই নাকি রাগের মাথায় সন্ন্যাসীর গায়ে হাত তোলেন অনন্ত মহারাজ। সেই ঘটনা জানাজানাই হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে অনন্তকে গ্রেফতারির দাবি জানায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের বক্তব্য, ‘অনন্ত এখানে বহিরাগত। তিনি কেন আশ্রমে ঢুকে সন্ন্যাসীকে মারধর করবেন? অনন্তকে আশ্রমে ফিরে এসে সন্ন্যাসীর পা ধরে ক্ষমা চাইতে হবে।’ আশ্রমের পড়ুয়া এবং অন্যান্য আবাসিকরাও একই দাবি তুলেছেন। ঘটনার জেরে কার্যত মুখ পুড়ছে পদ্মের। পরিস্থিতি অনুকূলে নেই দেখে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানিয়েছেন, হেনস্থার শিকার সন্ন্যাসীর পাশে আছে দল। সাংসদের এহেন আচরণ কোনও ভাবে সমর্থন করছে না বিজেপি।

আরও পড়ুন, পুজো মিটলেই রাজ্যজুড়ে জনসংযোগে নামছে তৃণমূল, গুরুত্ব আদি নেতাকর্মীদের

ঘটনার তীব্রত নিন্দা করেছে তৃণমূলও। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিযয়া জানিয়েছেন, ‘এই ঘটনা কখনও মেনে নেওয়া যায় না। এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। অনন্ত মহারাজ একজন ভণ্ড তাঁর কোনও জনসমর্থন নেই। আমরা আশ্রমের মহারাজের সঙ্গে আছি। অনন্ত মহারাজ যা করেছেন অন্যায় করেছেন।’ অনন্তকে বিজেপি সাংসদ করলেও তাঁর সঙ্গে দলের সেভাবে কারোর কোনও যোগাযোগই নেই। তার থেকেও এখন পদ্মের বনে বড় ভয় ছড়িয়েছে যে সামনেই সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এলাকার বাসিন্দারা এখন অনন্তের ওপর যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছেন তাতে তাঁদের ক্ষোভ উপছে পড়বে উপনির্বাচনের রায়ে। আর সেই রায় যাবে বিজেপির বিরুদ্ধে। এই অবস্থায় বঙ্গ বিজেপির তরফে অনন্তকে বার্তা দেওয়া হচ্ছে, যত শীঘ্র সম্ভব ঘটনার জেরে ক্ষমা চেয়ে নিয়ে পরিস্থিতি সামাল দিতে। যদিও সূত্রে জানা গিয়েছে অনন্ত ক্ষমা চাইতে নারাজ। কেননা তিনি রাজবংশীদের মহারাজ।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর