থানা ঘেরাও অভিযানের পথে বিজেপি, ন্যাজাটে জারি ১৪৪ ধারা

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালির ঘটনার পর বৃহস্পতিবার ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। থানা ঘেরাওয়ের ডাক দেওয়ার পরই ন্যাজাট থানা এলাকায় ১৪৪ ধারা জারি করল পুলিশ প্রশাসন। বিজেপির অভিযানকে ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই থানার এক কিলোমিটার রেডিয়াস জুড়ে জারি হল ১৪৪ ধারা।

এদিন বিজেপির তরফে থানা ঘেরাওয়ের অভিযান ডাক দিতেই পুলিশি তৎপরতা শুরু হয়ে যায় ন্যাজাট থানা এলাকায়। থানার সামনে ব্যারিকেড দেওয়া হয়। বসিরহাট পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী থানার সামনে মোতায়েন করা হয়। বাহিনীতে মহিলা পুলিশও রাখা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল থানার সামনে এসে পৌঁছোলে পরিস্থিতি কোন দিকে যাবে, এখন সেটাই দেখার। উল্লেখ্য, সন্দেশখালির ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনও পুলিশের জালে ধরা পড়েনি শেখ শাহজাহান। শাহজাহানকে এখনও পুলিশ ধরতে না পারায় এর প্রতিবাদে এদিন থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিজেপি।

এদিকে সন্দেশখালির ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটেনি সড়বেড়িয়া গ্রাম সহ আশেপাশের গ্রামে। সন্দেশখালির আশেপাশে একাধিক গ্রাম থেকে অনেক পুরুষরাই পালিয়েছেন। পুরুষশূন্য গ্রামে এখন প্রহর গুনছেন মহিলা-শিশু-বৃদ্ধরা। কবে ঘরের মানুষ ঘরে ফিরবেন, তা বুঝে উঠতে পারছেন না বাড়ির মা-বউরা। এখনও পর্যন্ত সন্দেশখালির বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেজন্য সতর্ক পুলিশ।

 

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের