সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে বিপুল জনাদেশ পেয়ে বাংলায় ক্ষমতাতে এসেছে বিজেপি। স্বাধীনতার পর প্রথম বাংলার মসনদে পদ্ম পার্টি। রাত পোহালেই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর সেই বাজেটকে কেন্দ্র করে বিপুল প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষদের মধ্যে। সেই প্রত্যাশা কতটা পূরণ হয় সেই দিকেই তাকিয়ে বাংলার আমজনতা।

আগামিকাল সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। সেখানেই বাজেট নিয়ে নানা আলোচনা হবে। তারপরেই সেই বাজেট পাস হবে রাজ্য মন্ত্রিসভায়। সেই বাজেট পাস হওয়ার পর দুপুর ১২টায় বিধানসভায় সেটি ঘোষণা করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন সরকারের বাজেট নিয়ে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। তবে বাংলার মানুষ এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন মূলত দু থেকে তিনটি বিষয় নিয়ে। কর্মসংস্থান, শিল্প ও সামাজিক প্রকল্প। বিগত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে রাজ্যে বেড়েছে বেকারত্ব। কাজ না পেয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন বহু যুবক। সেই সমস্যা থেকে মুুক্তি পেতে চাইছে রাজ্যবাসী। তাই বাজেটে কর্মসংস্থান নিয়ে বিজেপি সরকার কোনও দিশা দেখাক চাইছেন অনেকে। সঙ্গে রাজ্যের শিল্পক্ষেত্রে মরা গাঙে যাতে ঢেউ আসে সেই দিকেও তাকিয়ে অনেকে। বাজেটে শিল্প বা বিনিয়োগ নিয়ে কোনও বড় ঘোষণা থাকে কিনা সেই দিকেও নজর থাকবে সকলের। এর সঙ্গেই রয়েছে সামাজিক প্রকল্প, যেমন আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনার মতো স্কিমে বরাদ্দ বাড়বে কিনা সেটাও জানতে চাইছেন অনেকে। বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কারণ বিজেপির প্রতিশ্রুতি মতো সপ্তম পে কমিশন নিয়ে কোনও ঘোষণা থাকে কিনা সেটার দিকেই তাকিয়ে সরকারি কর্মীরা। এছাড়াও ডিএ নিয়ে বড় ঘোষণা করতে পারে বিজেপি সরকার। তাই সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।

আরও পডুন: মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

রাজ্যে পূর্বতন সরকার যে পরিমাণ দেনা করে গিয়েছে সেটি মাথায় নিয়ে নতুন কীভাবে পরিকল্পনা করছে বিজেপি সরকার তাও দেখতে চান বাংলার মানুষ। এছাড়াও বাজেটে নতুন কোনও প্রকল্পের ঘোষণা থাকে কিনা সেই দিকেও নজর রয়েছে অনেকের। চাকরিপ্রার্থীদের কোনও সুখবর দেয় কিনা বিজেপি সরকার সেই প্রত্যাশাও রয়েছে বাজেটকে কেন্দ্র করে। কিছুদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, মানুষের উপর করের বোঝা না চাপিয়ে কীভাবে রাজ্যে আয় বাড়ানো যায় সেটাই দেখবেন তিনি। একই সঙ্গে বিজেপি সরকারের এই বাজেটে কোনও নতুন রাস্তা, উড়ালপুল, স্বাস্থ্য ক্ষেত্রে কিছু ঘোষণা হয় কিনা তা জানতেও অধীর আগ্রহে রয়েছে বঙ্গবাসী। রাজ্য বাজেটকে ঢেলে সাজাতে বেশ পরিশ্রম করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। দিল্লি গিয়ে পরামর্শ নিয়েছেন অর্থনীতিবিদ তথা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির থেকেও। বিজেপির তরফে জানানো হয়েছে, এই বাজেট হবে সর্বমুখী। সকলের জন্য ভেবে করা হয়েছে রাজ্য বাজেট। কেউ বঞ্চিত হবেন না। 

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান