বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর থেকেই দেখা যাচ্ছে প্রতিজ্ঞা পূরণে কেউ চুল কাটছেন, কেউ দাড়ি কামাচ্ছেন। আবার জয়ের উল্লাসে সর্বত্র চলছে ঝালমুড়ি খাওয়া, লাড্ডু বিলি, মুখমিষ্টি। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই একের পর এক ঘটনা সামনে আসছে। এবার মানত পূরণে দণ্ডি কাটলেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

জানা গিয়েছে, হুগলির সপ্তগ্রাম বিধানসভায় বিদেশ বসুকে হারিয়ে বিধায়ক হয়েছেন স্বরাজ ঘোষ। তিনি বিধায়ক হলে গঙ্গাস্নান করে দণ্ডি কেটে পুজো দেবেন বলে মানসিক করেছিলেন, বাঁশবেড়িয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাঝের সড়কের বাসিন্দা বিজেপি সমর্থক অপরাজিতা ঘোষ। তাই মানসিক পূরণ হওয়ায় দণ্ডি কেটে পুজো দিলেন ওই বিজেপি সমর্থক। বাঁশবেড়িয়া হংসেশ্বরী গঙ্গার ঘাট থেকে কলবাজার হনুমান মন্দির পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তা দণ্ডি কাটেন অপরাজিতা। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম তৃণমূলের পতন হোক। দিকে দিকে বিজেপির জয় হোক। স্বরাজদা জিতেছে সবার ভাল হবে।‘

অন্যদিকে বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ায় মানত পূরণ করলেন পাণ্ডুয়ার গ্রামগোহালের বাসিন্দা সঞ্জিত ঘোষ। প্রায় ৮ কিলোমিটার দণ্ডি কেটে শিমলাগড় কালীমন্দিরে পুজো দিতে যান তিনি। পরিবারের দাবি, তৃণমূল আমলে হুমকি ও অত্যাচারের জেরে এই মানত করেছিলেন তিনি। পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার বলেন, ‘সে প্রতিজ্ঞা করেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে ৮ কিমি দণ্ডি কেটে মায়ের কাছে যাবো। সেই প্রতিজ্ঞাই পূরণ হয়েছে। কর্মীদের সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।‘

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….