পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েতের অচলাবস্থা কাটাতে এবার আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত স্তরেও প্রশাসক বসানোর ইঙ্গিত দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বার্তা, কোনও গ্রাম পঞ্চায়েতে প্রধান টানা ১৫ দিন না এলে সেখানে প্রশাসক বসানো হতে পারে। বিধানসভা ভোটের পর বিভিন্ন পঞ্চায়েতে অনাস্থা, প্রধানের পদত্যাগ এবং বোর্ড গঠন নিয়ে তৈরি হওয়া জটিলতার মধ্যেই মন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

রবিবার (২০ সেপ্টেম্বর) কোচবিহারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত বিভাগের কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন দিলীপ। এর আগের দিন দার্জিলিং ও কালিম্পং জেলার পরিস্থিতি নিয়েও বৈঠক হয়েছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘পরিবর্তনের পরে কোচবিহার জেলার পঞ্চায়েতগুলোয় রাজনৈতিক কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্যে আলোচনা হয়েছে। বহু গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আসছে। আবার কোথাও প্রধানেরাই পদত্যাগ করেছেন। কিন্তু এখনও বোর্ড গঠন হয়নি। ফলে সেখানে একটু ডামাডোল চলছে। ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। যেখানে ১৫ দিন প্রধান আসেনি বা আসছে না, সেখানে প্রশাসক বসবে, এটা পরিষ্কার করে বলা হয়েছে।’ 

আরও পড়ুন: রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

দিলীপের কথায়, পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে যে আইন পরিবর্তন করা হয়েছে, তা যথাযথভাবে কার্যকর করাই এখন অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একাধিক একাধিক পঞ্চায়েতে দেখা দিয়েছে সমস্যা। এখনও বহু জায়গায় কাজ হচ্ছে  না, প্রধানরা কাজে আসছেন বলেও  অভিযোগ রয়েছে। সেই সমস্যা সমাধানের জন্যই এবার কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ।  

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই