SIR-র কাজের চাপে অসুস্থ কাটোয়ায় ১৪৭ নম্বর বুথের বিএলও শুকদেব দাস, হাসপাতালে চিকিৎসাধীন

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : SIR-র কাজে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে বিএলওদের ওপরে। কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। আবার কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এবার ফের কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন আরও এক বিএলও। এসআইআরের কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ায় ১৪৭ নম্বর বুথের বিএলও শুকদেব দাস। অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

জানা গিয়েছে, ফর্ম বিলি, ফর্ম ফিলআপ, ফর্ম জমা নেওয়ার পাশাপাশি অনলাইনে ফর্ম জমাও করতে হচ্ছে। টানা কাজের চাপে নাজেহাল হতে হচ্ছে বিএলওদের। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ১৪৭ নম্বর বুথের বিএলও শুকদেব দাস কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়াতেও অসুস্থ হয়ে পড়েছেন আরো এক বিএলও। হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালে বসেই কাজ করছেন তিনি। চোপরা হাসপাতালের বেডে বসেই ফর্ম আপলোড করছেন তিনি। জানা গিয়েছে, কাটোয়ার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুকদেব দাস নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী উষা চট্টোপাধ্যায়ও কাটোয়া কৈথন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। রবিবার সকালে শুকদেব দাস অসুস্থতা বোধ করেন। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

রাজ্যজুড়ে এসআইআর-র কাজ চালু হয়েছে ৪ নভেম্বর থেকে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ। বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া থেকে ফর্ম তোলা সবটাই করতে হচ্ছে বিএলওদের। ক্রমাগত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। কেউ কেউ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে। আবার কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী হয়েছেন আরও ২ জন। এই ঘটনায় প্রথম থেকেই প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কতজনের মৃত্যু দেখতে হবে বলে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ