রক্তের সম্পর্কের শংসাপত্র আছে তো? SIR আবহে বেনজির ঘটনা বঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় এসআইআর সংক্রান্ত শুনানির প্রক্রিয়া শেষ হয়েছে এবং ইতিমধ্যেই বহু ভোেটার প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এখন সকলের অপেক্ষা চূড়ান্ত তালিকায় নাম প্রকাশের। সব তথ্য ও নথি খুঁটিয়ে যাচাই করার জন্য অতিরিক্ত এক সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে জোরদারভাবে চলছে ‘সুপার চেকিং’। আর এই যাচাই প্রক্রিয়াতেই সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

সাধারণত বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক প্রমাণ করতে জন্ম শংসাপত্র বা অন্যান্য বৈধ নথি ব্যবহার করা হয়। কিন্তু এবার ‘ব্লাড রিলেশন সার্টিফিকেট’ নামে একটি অজানা নথির মাধ্যমে এসআইআর তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। যাচাই প্রক্রিয়ায় এই অসঙ্গতি ধরা পড়ায় অবাক হয়েছেন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা।  দক্ষিণ ২৪পরগনা  জেলার মোহনপুর গ্রাম পঞ্চায়েত থেকে এক ব্যক্তিকে এই ধরনের সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের নথির আদৌ কোনও আইনি বৈধতা আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

এক প্রতিবেদনের মাধ্যমে আরও কিছু অসঙ্গতির তথ্য সামনে এসেছে। যেমন কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় ১০ জন ভোটার নিজেদের বাবার নাম হিসেবে একই ব্যক্তির নাম উল্লেখ করেছেন। নথি যাচাই করে দেখা গিয়েছে, দুই সন্তানের বয়সের ব্যবধান মাত্র ২৭ দিন, অথচ দুজনেরই বাবা-মায়ের নাম এক। এই ঘটনায় প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্তের দাবি উঠেছে।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে