জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রবি মণ্ডল (৩৫)। তাঁর বাড়ি বিপ্রনগরের মণ্ডলপাড়ায়। তিনি পেশায় রংমিস্ত্রি। দুর্ঘটনার পর ঘাটের বেহাল পরিকাঠামো, নিরাপত্তার অভাব এবং উদ্ধারকাজে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে ফেরি চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা থেকে ২টার মধ্যে মায়াপুর ঘাট থেকে নৌকাটি অন্য পাড়ের উদ্দেশে রওনা দেয়। রবি নৌকার এক পাশে বসেছিলেন। ঘাটে পৌঁছনোর পর যাত্রীরা নামতে শুরু করলে জুতো পরতে গিয়ে অথবা ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে তিনি নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে মাঝি এবং কয়েকজন স্থানীয় যুবক নদীতে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু নদীর গভীরতা ও প্রবল স্রোতের কারণে তাঁকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। খবর ছড়িয়ে পড়তেই বিপ্রনগর থেকে স্থানীয় বাসিন্দারা ঘাটে ছুটে আসেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জল পুলিশ বা প্রশাসনের কোনও আধিকারিক উদ্ধারকাজে সহযোগিতা করতে আসেননি। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা তল্লাশির পর ঘাটের মাচার কিছুটা দূর থেকে রবি মণ্ডলের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

ঘটনার পর ঘাটে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা নেই। কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই চারচাকা, তিনচাকা ও মালবাহী যান নৌকায় পারাপার করা হয়। আগেও টোটো ও মোটরসাইকেল নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।প্রতিবাদে ঘাটে বাঁশ ফেলে ফেরি চলাচল বন্ধ করে দেন তাঁরা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিক্ষোভকারীরা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে